News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা
Image

ক্লাস চলাকালীন শ্বাসকষ্টে অসুস্থ ১৩ পড়ুয়া, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা

বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: ক্লাস চলাকালীন পরপর বেশ কয়েকজন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়াল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। বুধবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয়ের পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। অসুস্থ পড়ুয়াদের মধ্যে ১২ জন ছাত্রী এবং একজন ছাত্র বলে জানা গেছে। প্রত্যেকেই সপ্তম শ্রেণির পড়ুয়া।

জানা গেছে, ক্লাস চলাকালীন আচমকাই কয়েকজন পড়ুয়া শ্বাসকষ্ট অনুভব করে সংজ্ঞা হারিয়ে ফেলে। এরপর পরপর আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ পড়ুয়াদের শ্বাসকষ্ট, হাত-পা খিঁচে যাওয়া এবং বুক জ্বালাপোড়ার মতো উপসর্গ দেখা দেয়। মোট ১৩ জন পড়ুয়াকে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন বলে জানা গেছে।

অভিভাবকদের অভিযোগ, পড়ুয়ারা একের পর এক অসুস্থ হয়ে পড়লেও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেননি। বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকদের একাংশ। যদিও পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা হাসপাতালে ছুটে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিদ্যালয়ে পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার ঘটল। ফলে কী কারণে একই ধরনের ঘটনা বারবার ঘটছে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ও বিদ্যালয়ে ছুটে আসেন জেলা শিক্ষা আধিকারিক এবং বিলোনিয়া মহকুমা শাসক। তাঁরা পরিস্থিতির খোঁজখবর নেন এবং অসুস্থ পড়ুয়াদের চিকিৎসার বিষয়েও বিস্তারিত জানতে চান।

একসঙ্গে এতজন পড়ুয়া কী কারণে অসুস্থ হয়ে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনের পর এসআইআর প্রক্রিয়া শুরুর দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি প্রতিনিধিদের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পরই যাতে ভোটার তালিকা সংক্রান্ত ‘এসআইআর’…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশ্ববাজারে ত্রিপুরার জৈব কৃষির নতুন দিগন্ত, ইউরোপে গেল প্রথমবারের মত ১৮.৭ মেট্রিক টন পণ্য

আগরতলা, ২ সেপ্টেম্বর: গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কৃষকদের সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে অর্গানিক কৃষিকে অগ্রাধিকার দিয়েছে ত্রিপুরা সরকার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ত্রিপুরায় প্রশাসনিক স্তরে বড় রদবদল, একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরা সরকারের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হয়েছে। একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

শহরে একই ঘরে যুগলের পচন ধরা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১ সেপ্টেম্বর: শহরের উত্তর বনমালীপুর ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় একই ঘর থেকে এক প্রেমিক যুগলের পচন…

ByByReshmi Debnath Sep 1, 2026

সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর প্রথমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিপ্লব দেব, নেতৃত্বের সঙ্গে বৈঠক

আগরতলা, ৩১ আগস্ট: বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো প্রদেশ বিজেপি কার্যালয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে…

ByByReshmi Debnath Aug 31, 2026

মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট: গত তিনটি অর্থবছরে রাজ্যের বিভিন্ন পুলিশ স্টেশনে মোট ৭টি মহিলা হেল্প ডেস্ক চালু…

ByByReshmi Debnath Aug 31, 2026

Leave a Reply

Scroll to Top