News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, গাড়ি ফেলে পালাল চালক
Image

বিলোনিয়ায় বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, গাড়ি ফেলে পালাল চালক

বিলোনিয়া, ৩০ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমার হৃষ্যমুখ ব্লকের অন্তর্গত নলুয়ার অভয়নগর দাসপাড়ায় বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে একটি প্রাইভেট গাড়ি থেকে ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার অভিযানে টিআর০১- এএআর – ০৬০৮   নম্বরের একটি প্রাইভেট গাড়িকে ধাওয়া করে আটক করা হয় বলে জানা গেছে।

অভিযান চলাকালীন গাড়ির চালক ঘটনাস্থলে গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা।
খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক। পরে ঘটনাস্থলে ফরেন্সিক দলের সদস্যরাও উপস্থিত হয়ে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়া শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এদিকে সীমান্তবর্তী এলাকায় একের পর এক নাকা চেকিং ও নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, বিভিন্ন জায়গায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার নজরদারি থাকা সত্ত্বেও এ ধরনের ঘটনায় প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয়দের অভিযোগ, মাদক পাচারের কারণে দিন দিন যুব সমাজ নেশার কবলে পড়ছে। তাই গাঁজা ও অন্যান্য মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পাচারচক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
ঘটনার সঙ্গে জড়িত গাড়ির চালকসহ অন্যদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

তিনমাস ধরে ত্রিপুরায় পাথর সরবরাহে অচলাবস্থা, থমকে উন্নয়নমূলক কাজ,  কর্মহীন হাজার হাজার শ্রমিক

ধর্মনগর, ৩০ আগস্ট: প্রায় তিন মাস ধরে ত্রিপুরায় পাথর সরবরাহে অচলাবস্থার জেরে চরম সংকটে পড়েছেন পাথর ব্যবসায়ী, ক্রেশার…

ByByReshmi Debnath Aug 30, 2026

প্রয়াত শিক্ষক অজিত রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে যোগেন্দ্রনগরে রক্তদান শিবির

আগরতলা, ৩০ আগস্ট: প্রয়াত শিক্ষক অজিত রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার যোগেন্দ্রনগর সিপিআই(এম) পার্টি অফিসে এক রক্তদান শিবিরের…

ByByReshmi Debnath Aug 30, 2026

পাঞ্জীরায় ভাল্লুকের হামলায় আহত স্বামী-স্ত্রী

শান্তিরবাজার, ৩০ আগস্ট: রাবার বাগান পরিষ্কার করতে গিয়ে ভাল্লুকের হামলায় গুরুতর আহত হলেন স্বামী-স্ত্রী। তার মধ্যে স্বামীর আঘাত…

ByByReshmi Debnath Aug 30, 2026

‘মন কি বাত’ দেশসেবার প্রেরণা জোগায়: বিধায়ক পিনাকী দাস চৌধুরী

কল্যাণপুর, ৩০ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৭তম পর্ব রবিবার কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের ১৯ নম্বর বুথে…

ByByReshmi Debnath Aug 30, 2026

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026

দক্ষিণ মাছমারায় শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দিলেন বিধায়ক ভগবান দাস

আগরতলা, ২৯ আগস্ট: জনস্বার্থে আরও এক পদক্ষেপ নিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস। শনিবার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের…

ByByNews Desk Aug 29, 2026

Leave a Reply

Scroll to Top