News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি ভয়ংকর দল, কংগ্রেস নেতা কর্মীদের সিপিএমে যোগ দিতে পরামর্শ বাদল চৌধুরীর
Image

বিজেপি ভয়ংকর দল, কংগ্রেস নেতা কর্মীদের সিপিএমে যোগ দিতে পরামর্শ বাদল চৌধুরীর

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১২ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে কংগ্রেস এখন ছন্নছাড়া৷ তাই যারা কংগ্রেস করেন তাদেরক সিপিএমে যোগ দেওয়ার জন্য পরামর্শ দিলেন বরিষ্ট সিপিএম নেতা তথা স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ সেই সাথে তিনি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধেও তীব্র বিষোদ্গার করেছেন৷ রবিবার দক্ষিণ জেলার ঋষ্যমুখ বাজারে সিপিএমের এক সভায় বক্তব্য রাখেন তিনি৷ ঐ সভাতে কেন্দ্রের বর্তমান সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করার পাশাপাশি রাজ্যে বিজেপির কার্যকলাপ নিয়েও তিনি বিভিন্ন তথ্য তুলে ধরেছেন৷
ঐ সভাতে বাদলবাবু বলেন, কংগ্রেস রাজ্যে ভেঙ্গে গিয়েছে৷ অনেক নেতা বিজেপিতে যোগ দিয়েছেন৷ আবার অনেকেই তৃণমূলে৷ এই দুটি দল এক নয়৷ কংগ্রেসের মধ্যে অনেক নেতৃত্ব রয়েছেন যারা নিষ্ঠাবান৷ ঐসব নিষ্ঠাবান কংগ্রেসীদের সিপিএমে যোগ দেওয়ার জন্য বাদল চৌধুরী আহ্বান জানিয়েছেন৷ বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, এই দল কংগ্রেসের থেকেও ভয়ংকর৷ মুসলীমদের দল৷ সাম্প্রদায়িকতাকে প্রশয় দিয়ে চলেছে৷ এই দলের কোন নির্দিষ্ট নীতি নেই৷ আরএসএস এই দলকে পরিচালনা করছে৷ তিনি গভীর উদ্বেগের সাথে বলেন, রাজ্যের পাহাড়ী এলাকায় বিভিন্ন রাজ্য থেকে আরএসএস এর সদস্যরা আসছেন এবং কল্যাণ আশ্রমে আশ্রয় নিয়ে উপজাতি অংশের জনগণকে নানা ভাবি বিভ্রান্ত করার চেষ্টা করছে৷ তিনি এই ক্ষেত্রে রাজ্যের সকল অংশের জনগণকে সতর্ক থাকতে বলেন৷ বিভাজনের রাজনীতি করতে চাইছে বিজেপি৷ সেই সঙ্গে তিনি বলেন, উপজাতি অংশের জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি উপজাতি ভিত্তিক যেসব দল বিভাজনের চেষ্টা করছে তাদের সাথেও সখ্যতা গড়ে তোলার চেষ্টা করছে৷ গোটা দেশেই সাম্প্রদায়িকতার সুড়সুড়ি দেওয়া হচ্ছে৷ তাই এই দলের কোন ধরনের প্ররোচনার ফাঁদে পা না দিতে তিনি রাজ্যের শান্তিপ্রিয় উন্নয়নকামী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷
এদিকে, বাদল চৌধুরী এদিন ঐ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের কথা উল্লেখ করার পাশাপাশি পশ্চিমবঙ্গে সিপিএম জমানার সাফল্যের দিকগুলি তুলে ধরেছেন৷ এই প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষায় গোটা দেশের মধ্যে ত্রিপুরা প্রথম৷ অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন দেশে কৃষক আত্মহত্যার ঘটনা ক্রশ বাড়ছে৷ পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম জমানায় কৃষক আত্মহত্যার ঘটনা নেই৷ কিন্তু তৃণমূলের শাসনে আলো চাষিরা পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন৷ নোট বাতিল নিয়ে কেন্দ্রের মোদি সরকার যে তুঘলকি সিদ্ধান্ত নিয়েছে তাতে দেশের আর্থিক ব্যবস্থা বিপর্য্যস্ত হয়ে পড়েছে৷ শুধু তাই নয়, আরবিআইয়ের মতো স্বতন্ত্র সংস্থার উপরও হস্তক্ষেপ করেছে কেন্দ্রের মোদি সরকার৷
প্রসঙ্গত, আজ থেকে ২৫ বছর আগে ঋষ্যমুখে সিপিএম নেতা মনীন্দ্র মল্লিক নিহত হয়েছিলেন৷ সেই সুবাদে প্রতিবছরের মতো এবারেও প্রয়াত মনীন্দ্র মল্লিকের শহিদান দিবস উপলক্ষ্যে এখানে জনসভার আয়োজন করা হয়৷ এই জনসভায় স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের দক্ষিণ জেলা কমিটির সম্পাদত তথা বিধায়ক বাসুদেব মজুমদারও উপস্থিত ছিলেন৷ এদিন উদয়পুর ও কৃষ্ণনগর থেকে বেশ কয়েকজন কংগ্রেস নেতা সিপিএমে যোগদান করেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top