News Flash

  • Home
  • Uncategorized
  • রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের
Image

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। কংগ্রেসের দাবি, ওই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টও এখনও প্রকাশ করা হয়নি। অতিসত্বর তদন্তের রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস।

প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, রথযাত্রা উপলক্ষে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের একাধিক মন্ত্রী জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশ ও সতর্কবার্তা জারি করেছেন, যা অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তবে কংগ্রেসের প্রশ্ন, তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন জগন্নাথভক্তের মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে এখনও কেন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

বিবৃতিতে দাবি করা হয়েছে, তৎকালীন এক প্রভাবশালী মন্ত্রীর সিদ্ধান্তে প্রচলিত কাঠের রথের পরিবর্তে লোহার রথ ব্যবহার এবং পূর্বনির্ধারিত পথ পরিবর্তন করে রথ নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে স্পর্শ লেগে ওই দুর্ঘটনা ঘটে। এত বড় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আজও জনসমক্ষে প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ করেছে কংগ্রেস।

বিবৃতিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, নিহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ, পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেছে দলটি।

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়েছে, গত আট বছরে রাজ্যে সংঘটিত একাধিক আলোচিত ঘটনা—যার মধ্যে রয়েছে প্রকাশ্যে নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, থানা লক-আপে মৃত্যুর ঘটনা, জনকল্যাণমূলক প্রকল্পে দুর্নীতির অভিযোগ, খাদ্যশস্য আত্মসাৎ, পুলিশ হেফাজতে এক শিক্ষকের মৃত্যু, সাব্রুমে এক যুবতীর হত্যাকাণ্ড, ডিজিপি কার্যালয় সংলগ্ন বহুতলে বিস্ফোরণ, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে মনীষা দাসের মৃত্যু এবং সম্প্রতি শঙ্কর চৌমুহনীর বহুতলে বিস্ফোরণে এক যুবকের প্রাণহানির মতো ঘটনাগুলির তদন্ত রিপোর্টও এখনও প্রকাশ করা হয়নি।

কংগ্রেসের দাবি, একের পর এক ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনের পরিবর্তে তদন্ত দীর্ঘায়িত করা হয়েছে, যাতে প্রকৃত দায়ীদের পরিচয় সামনে না আসে। দলটির অভিযোগ, তদন্তের অগ্রগতি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

মাদকবিরোধী অভিযান নিয়েও সরকারের সমালোচনা করেছে প্রদেশ কংগ্রেস। বিবৃতিতে বলা হয়েছে, সরকার বিপুল পরিমাণ মাদক উদ্ধারের দাবি করলেও মাদক পাচারচক্রের মূল হোতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির নজির খুব একটা দেখা যাচ্ছে না। পাশাপাশি, অতীতে উদ্ধার হওয়া মাদকদ্রব্য প্রকাশ্যে ধ্বংস করার ঘটনা সংবাদমাধ্যমে এলেও বর্তমানে উদ্ধার হওয়া মাদক নিয়ে নানা প্রশ্ন উঠছে বলেও দাবি করেছে দলটি।

বিজেপির অভ্যন্তরীণ বিভিন্ন সহিংস ঘটনারও উল্লেখ করে কংগ্রেস দাবি করেছে, সরকার পরিবর্তনের পর রাজ্যে একাধিক রাজনৈতিক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানানো হয়েছে।

বিবৃতির শেষে কুমারঘাট রথকাণ্ডসহ গত আট বছরের সব ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত ও পুলিশি তদন্তের পূর্ণাঙ্গ এবং বিশ্বাসযোগ্য রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস। পাশাপাশি, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে এবং স্বচ্ছ তদন্তের দাবিতে রাজ্যের গণতন্ত্রপ্রিয় ও সচেতন মানুষকে গণতান্ত্রিক আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে প্রদেশ কংগ্রেস।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

Leave a Reply

Scroll to Top