News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্রহ্মকুণ্ডের পুটিয়াবিল পাড়ায় দীর্ঘদিন ধরে ভাঙা সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসী
Image

ব্রহ্মকুণ্ডের পুটিয়াবিল পাড়ায় দীর্ঘদিন ধরে ভাঙা সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ৩১ মে: সিমনা এলাকার ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পুটিয়াবিল পাড়ায় একটি সেতু দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙা সেতুটি বর্তমানে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর আগে ক্ষতিগ্রস্ত হওয়া সেতুটির মেরামতের কোনো উদ্যোগ এখনও পর্যন্ত নেওয়া হয়নি। ফলে গ্রামবাসীদের বাধ্য হয়ে হেলে পড়া লোহার চ্যানেলের উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। স্কুলপড়ুয়া, প্রবীণ ব্যক্তি এবং রোগীদের চলাচলের ক্ষেত্রে সমস্যার মাত্রা আরও বেশি।

এলাকাবাসীদের অভিযোগ, সেতুটি মেরামতের জন্য বারবার সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।  প্রশাসনিক উদাসীনতার কারণে সমস্যার সমাধান না হওয়ায় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবি, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আর দেরি না করে দ্রুত সেতুটি মেরামত অথবা নতুন সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন তারা।

Releated Posts

রথযাত্রায় নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান পাশাপাশি রাজ্যবাসীকে শুভেচ্ছা বিদ্যুৎমন্ত্রীর,

আগরতলা, ১৫ জুলাই: পবিত্র রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাজ্যের সর্বস্তরের ভক্ত, রথযাত্রা আয়োজক কমিটি এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Jul 16, 2026

শিক্ষক নিয়োগে ‘টেট’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ১৫ জুলাই: রাজ্যে শিক্ষক নিয়োগে টেট  বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার…

ByByReshmi Debnath Jul 16, 2026

বাদল শীলের শহিদ দিবসের কর্মসূচি ঘিরে চোত্তাখলায় উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে থমকে মিছিল

বিলোনিয়া, ১৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার চোত্তাখলায় বুধবার সিপিআই(এম)-এর উদ্যোগে বাদল শীলের শহিদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে…

ByByReshmi Debnath Jul 16, 2026

রথযাত্রার আগে জগন্নাথ জিউ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার

আগরতলা, ১৫ জুলাই: রাত পোহালেই রথযাত্রা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী আগরতলা। রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে…

ByByReshmi Debnath Jul 16, 2026
Scroll to Top