News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রচণ্ড গরমে পথচলতি মানুষের পাশে শরবত নিয়ে দাঁড়াল কচিকাঁচারা
Image

প্রচণ্ড গরমে পথচলতি মানুষের পাশে শরবত নিয়ে দাঁড়াল কচিকাঁচারা

বিশালগড়, ৩১ মে: প্রচণ্ড গরমে যখন সাধারণ মানুষ হাঁসফাঁস অবস্থায় কিছুটা স্বস্তির খোঁজে পথ চলছেন, ঠিক সেই সময় মানবিকতার এক অনন্য নজির গড়েছে রাউৎখলা এলাকার ছোট ছোট ছেলেরা। বয়সে ছোট হলেও তাদের চিন্তা আর মানবিকতা যেন বড়দেরও হার মানায়। নিজেদের টিফিনের জন্য জমিয়ে রাখা সামান্য টাকা একত্র করে তারা পথচলতি মানুষদের জন্য শরবতের ব্যবস্থা করেছে, যাতে এই অসহনীয় গরমে মানুষ কিছুটা স্বস্তি পায়।

কোনো প্রচারের লোভ নেই, নেই কোনো রাজনৈতিক পরিচয়ের ব্যানার কিংবা ব্যক্তিগত স্বার্থ শুধু মানুষের পাশে দাঁড়ানোর এক নিঃস্বার্থ চেষ্টা। এলাকার বিভিন্ন পথ দিয়ে যাওয়া শ্রমজীবী মানুষ, বৃদ্ধ, রিকশাচালক থেকে শুরু করে সাধারণ পথচারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এক গ্লাস ঠান্ডা শরবত। ছোট ছোট এই উদ্যোগ যেন বড় এক বার্তা দিচ্ছে সমাজকে মানবিকতা এখনো হারিয়ে যায়নি স্থানীয়দের অনেকেই এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়েছেন। অনেকের মতে, বর্তমান সময়ে যেখানে মানুষ নিজের ব্যস্ততা আর স্বার্থ নিয়ে বেশি চিন্তিত, সেখানে শিশুদের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।

তাদের এই ছোট প্রয়াস প্রমাণ করে, ভালো কিছু করার জন্য বড় পরিচয় বা বিপুল অর্থের প্রয়োজন হয় না প্রয়োজন শুধু সুন্দর মন আর মানুষের প্রতি ভালোবাসা রাউৎখলা এলাকার এই কচিকাঁচাদের উদ্যোগ আজ শুধু কয়েক গ্লাস শরবত বিতরণের গল্প নয়, এটি মানবিকতা, সহমর্মিতা আর ভালোবাসার এক নীরব বার্তা যা সত্যিই মন ছুঁয়ে যায়।

Releated Posts

রথযাত্রায় নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান পাশাপাশি রাজ্যবাসীকে শুভেচ্ছা বিদ্যুৎমন্ত্রীর,

আগরতলা, ১৫ জুলাই: পবিত্র রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাজ্যের সর্বস্তরের ভক্ত, রথযাত্রা আয়োজক কমিটি এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Jul 16, 2026

শিক্ষক নিয়োগে ‘টেট’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ১৫ জুলাই: রাজ্যে শিক্ষক নিয়োগে টেট  বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার…

ByByReshmi Debnath Jul 16, 2026

বাদল শীলের শহিদ দিবসের কর্মসূচি ঘিরে চোত্তাখলায় উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে থমকে মিছিল

বিলোনিয়া, ১৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার চোত্তাখলায় বুধবার সিপিআই(এম)-এর উদ্যোগে বাদল শীলের শহিদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে…

ByByReshmi Debnath Jul 16, 2026

রথযাত্রার আগে জগন্নাথ জিউ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার

আগরতলা, ১৫ জুলাই: রাত পোহালেই রথযাত্রা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী আগরতলা। রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে…

ByByReshmi Debnath Jul 16, 2026
Scroll to Top