News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় রেলের কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
Image

বিলোনিয়ায় রেলের কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

বিলোনিয়া, ৩১ মে: সাব্রুম থেকে আগরতলাগামী একটি ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল প্রায় ৮ টা নাগাদ সাব্রুম থেকে আগরতলার উদ্দেশ্যে ট্রেন রওয়ানা দেয়। সেই সময় রেলে কাটা পড়েন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ এবং রেল কর্তৃপক্ষের প্রতিনিধিরা। পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক কত এবং তিনি কীভাবে রেললাইনে পৌঁছেছিলেন, সে বিষয়েও এখনও স্পষ্ট তথ্য মেলেনি।

পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

রথযাত্রায় নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান পাশাপাশি রাজ্যবাসীকে শুভেচ্ছা বিদ্যুৎমন্ত্রীর,

আগরতলা, ১৫ জুলাই: পবিত্র রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাজ্যের সর্বস্তরের ভক্ত, রথযাত্রা আয়োজক কমিটি এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Jul 16, 2026

শিক্ষক নিয়োগে ‘টেট’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ১৫ জুলাই: রাজ্যে শিক্ষক নিয়োগে টেট  বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার…

ByByReshmi Debnath Jul 16, 2026

বাদল শীলের শহিদ দিবসের কর্মসূচি ঘিরে চোত্তাখলায় উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে থমকে মিছিল

বিলোনিয়া, ১৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার চোত্তাখলায় বুধবার সিপিআই(এম)-এর উদ্যোগে বাদল শীলের শহিদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে…

ByByReshmi Debnath Jul 16, 2026

রথযাত্রার আগে জগন্নাথ জিউ মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলা শাসক ও পুলিশ সুপার

আগরতলা, ১৫ জুলাই: রাত পোহালেই রথযাত্রা। উৎসবকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে রাজধানী আগরতলা। রথযাত্রা যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে…

ByByReshmi Debnath Jul 16, 2026
Scroll to Top