News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পিএম স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর
Image

পিএম স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগরতলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে:  প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের ছয় বছর পূর্তি উপলক্ষে আগামী ৩১ মে অর্থাৎ রবিবার আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিতে  ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় বিদ্যুৎ এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর।

সরকারি সূত্রের খবর, উত্তর-পূর্বাঞ্চল ও পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য সফরের অংশ হিসেবেই তাঁর এই রাজ্যসফর। সফরকালে তিনি রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো, বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন এবং নগর উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেবেন।

আগরতলার অনুষ্ঠানে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে আসা স্বনিধি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী ও পথবিক্রেতাদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
উল্লেখ্য, করোনাকালীন অর্থনৈতিক সংকটের সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় পথবিক্রেতাদের সহজ শর্তে ঋণ প্রদান, ডিজিটাল লেনদেনে উৎসাহ এবং প্রাতিষ্ঠানিক আর্থিক পরিষেবার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

প্রশাসনিক মহলের মতে, কেন্দ্রীয় মন্ত্রীর এই সফর রাজ্যের বিদ্যুৎ ও নগর উন্নয়ন খাতে চলমান প্রকল্পগুলির অগ্রগতি ত্বরান্বিত করতে সহায়ক হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের সাফল্য এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক ক্ষমতায়নের বিষয়টিও নতুন করে গুরুত্ব পাবে।

Releated Posts

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: বর্ষাকালে ত্রিপুরার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেন্দ্রের…

ByByReshmi Debnath Jul 17, 2026

জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই: জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top