News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইডি-র অতিসক্রিয়তার বিরুদ্ধে ধর্মনগরে সিপিআই(এম)-এর তীব্র প্রতিবাদ মিছিল
Image

ইডি-র অতিসক্রিয়তার বিরুদ্ধে ধর্মনগরে সিপিআই(এম)-এর তীব্র প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ মে : কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কন্যার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সরব হলো সিপিআই(এম)। শনিবার ধর্মনগরে দলীয় উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

সিপিআই(এম) ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই মিছিলটি দুপুরে ধর্মনগর মহকুমা দপ্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে স্লোগান দেন। শহরের প্রধান প্রধান পথ ঘুরে মিছিলটি পুনরায় মহকুমা দপ্তরে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, জেলা সম্পাদক অভিজিৎ দে, রাজ্য কমিটির সদস্য দুর্গেশ রায় এবং মহকুমা সম্পাদক রতন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে অমিতাভ দত্ত অভিযোগ করেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বিরোধী রাজনৈতিক শক্তিগুলিকে হেনস্থা করতে এবং তাদের কণ্ঠরোধ করতে ইডি ও সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কেরলের মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে নেওয়া সাম্প্রতিক পদক্ষেপও সেই রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক অধিকার ও বিরোধী কণ্ঠস্বরের উপর আঘাতের বিরুদ্ধে বামপন্থীদের আন্দোলন আগামী দিনে আরও জোরদার করা হবে।

Releated Posts

গর্ভবতী নাবালিকা উদ্ধার, বাল্যবিবাহ রোধে কঠোর পদক্ষেপের দাবি

আগরতলা, ৩০ মে: ১০৯৮ চাইল্ড লাইনে প্রাপ্ত একটি অভিযোগের ভিত্তিতে পানিসাগর মহকুমার নয়দ্রোন এলাকায় অভিযান চালিয়ে এক গর্ভবতী…

ByByTaniya Chakraborty May 30, 2026

তীব্র গরমে বাড়ছে ডাবের চাহিদা, যোগান কম থাকায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

আগরতলা, ৩০ মে : গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এই পরিস্থিতিতে তৃষ্ণা মেটাতে এবং শরীরকে সতেজ রাখতে মানুষের…

ByByTaniya Chakraborty May 30, 2026

তামাকবিরোধী সচেতনতা শিবির বেরিমুড়ায়, প্রচারে ১৫০ মেডিক্যাল শিক্ষার্থী

আগরতলা, ৩০ মে: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর উদ্যোগে বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া গ্রামে…

ByByReshmi Debnath May 30, 2026

অবহেলায় ধুঁকছে উদয়পুরের একমাত্র সাংস্কৃতিক কেন্দ্র রাজর্ষি কলাক্ষেত্র, ক্ষোভে শিল্পী ও সংস্কৃতিপ্রেমীরা

উদয়পুর, ৩০ মে : দীর্ঘদিনের দাবি এবং সাংস্কৃতিক জগতের শিল্পী-সাহিত্যিকদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নির্মিত হয়েছিল উদয়পুরের রাজর্ষি…

ByByTaniya Chakraborty May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top