News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তামাকবিরোধী সচেতনতা শিবির বেরিমুড়ায়, প্রচারে ১৫০ মেডিক্যাল শিক্ষার্থী
Image

তামাকবিরোধী সচেতনতা শিবির বেরিমুড়ায়, প্রচারে ১৫০ মেডিক্যাল শিক্ষার্থী

আগরতলা, ৩০ মে: বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর উদ্যোগে বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া গ্রামে একটি ব্যাপক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে কলেজের প্রায় ১৫০ জন ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

এদিন শিক্ষার্থীরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তামাক ও তামাকজাত দ্রব্য সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। পাশাপাশি তামাকাসক্তি থেকে মুক্ত থাকার গুরুত্ব, বিভিন্ন শারীরিক জটিলতা এবং ক্যানসারসহ একাধিক প্রাণঘাতী রোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে গ্রামবাসীদের সুস্থ ও তামাকমুক্ত জীবনযাপন গড়ে তোলার আহ্বান জানানো হয়। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়। এই দিবসকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে থাকে।

Releated Posts

কাঁটাতারের পাশে সম্প্রীতির রথ: বিলোনিয়ার আমজাদ নগরে প্রথমবার রথযাত্রা, একসঙ্গে রশি টানবেন হিন্দু-মুসলিম

বিলোনিয়া, ১৪ জুলাই: কাঁটাতার ভাগ করেছে দুই দেশ, কিন্তু মানুষের হৃদয়ের বন্ধনকে আলাদা করতে পারেনি। সেই সম্প্রীতিরই এক…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

৯৪টি সিসিটিভি অচল, নজরদারিহীন ধর্মনগর, বাড়ছে চুরির ঘটনা, প্রশ্নের মুখে পুর প্রশাসন

ধর্মনগর, ১৪ জুলাই: ত্রিপুরার উত্তর জেলার গুরুত্বপূর্ণ শহর ধর্মনগরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

বিপিএল কার্ডের জন্য টাকা দাবি, চাকমাঘাট শিবিরের বাসিন্দার গুরুতর অভিযোগ

তেলিয়ামুড়া, ১৪ জুলাই: ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা এলাকার চাকমাঘাট শিবিরে বসবাসকারী এক দরিদ্র পরিবারের পক্ষ…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

নিজ বাড়িতেই নৃশংসভাবে খুন, তদন্তে নেমেছে পুলিশ

আগরতলা, ১৪ জুলাই: যাত্রাপুর থানার অন্তর্গত কাঁঠালিয়া ভদ্রাবাড়ি এলাকায় নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হলেন উত্তম নমঃ নামে এক…

ByByTaniya Chakraborty Jul 14, 2026
Scroll to Top