News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুর রেলস্টেশনে গাঁজা পাচারের অভিযোগে দুই যুবক আটক
Image

উদয়পুর রেলস্টেশনে গাঁজা পাচারের অভিযোগে দুই যুবক আটক

আগরতলা, ৩০ মে: গাঁজা পাচারের অভিযোগে দুই যুবককে আটক করল উদয়পুর রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ। ধৃত দুই যুবকই সোনামুড়া মহকুমার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপে বিপুল পরিমাণ গাঁজা ধর্মনগরে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়ে উদয়পুর রেলস্টেশনে নজরদারি বাড়ায় জিআরপি পুলিশ।

ট্রেনটি উদয়পুর স্টেশনে পৌঁছালে তল্লাশি অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের কাছে দুটি ব্যাগে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং পাচারচক্রের নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে জিআরপি পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top