News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চলন্ত গাড়িতে ইট ছুড়ে হামলার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন বিলোনিয়ার দম্পতি
Image

চলন্ত গাড়িতে ইট ছুড়ে হামলার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন বিলোনিয়ার দম্পতি

আগরতলা, ৩০ মে: জাতীয় সড়কে চলন্ত গাড়িতে ইট ছুড়ে হামলার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে ৮ নম্বর জাতীয় সড়কের গর্জি ফাঁড়ি থানার কাছাকাছি বাজরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে চালকের উপস্থিত বুদ্ধির কারণে।

জানা গেছে, বিলোনিয়ার বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ সুর তাঁর স্ত্রীকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে গিয়েছিলেন। চিকিৎসা শেষে শুক্রবার রাতে আগরতলা বিমানবন্দর থেকে নিজস্ব গাড়িতে করে বিলোনিয়ার উদ্দেশে রওনা দেন। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছেন। রাত প্রায় ৯টা নাগাদ গর্জি ফাঁড়ি থানার প্রায় ৫০০ মিটার দূরে বাজরাবাড়ি এলাকায় পৌঁছালে কয়েকজন দুষ্কৃতী চলন্ত গাড়িটিকে লক্ষ্য করে ইট ছুড়ে মারে বলে অভিযোগ।

ইটের আঘাতে গাড়িটির সামনের অংশ ও কাচ ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে গাড়ি না থামিয়ে দ্রুত গর্জি ফাঁড়ি থানার সামনে গিয়ে দাঁড়ান। এরপর পুরো বিষয়টি পুলিশকে জানান এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। জাতীয় সড়কে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top