News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এক মাস ধরে বিদ্যুৎহীন ঈশান চন্দ্র পাড়া, পথ অবরোধে ক্ষুব্ধ গ্রামবাসী
Image

এক মাস ধরে বিদ্যুৎহীন ঈশান চন্দ্র পাড়া, পথ অবরোধে ক্ষুব্ধ গ্রামবাসী

আগরতলা, ৩০ মে: দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন আমবাসা ব্লকের ঈশান চন্দ্র পাড়ার বাসিন্দারা। বিদ্যুৎ সংযোগ দ্রুত পুনরুদ্ধারের দাবিতে এলাকাবাসীরা জগন্নাথপুর এলাকায় আমবাসা-গণ্ডাছড়া সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।

সকাল প্রায় ৯টা থেকে শুরু হওয়া এই পথ অবরোধের জেরে আমবাসা-গণ্ডাছড়া সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এদিন আমবাসার সাপ্তাহিক হাটবার থাকায় অবরোধের ফলে হাটে যেতে ব্যাপক সমস্যার মুখে পড়েন কৃষক ও জুমচাষিরা। অনেকেই তাঁদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে হাটে পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। এর ফলে এলাকাজুড়ে উত্তেজনা ও অসন্তোষের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত এক মাস ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত থাকলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে সমস্যার স্থায়ী সমাধানে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার অভিযোগ জানিয়েও কোনও ফল না মেলায় বাধ্য হয়ে তাঁরা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ চলার পর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করেন। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Releated Posts

আগামী তিন দিন ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

আগরতলা, ১৪ জুলাই: আগামী তিন দিন ত্রিপুরার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByReshmi Debnath Jul 14, 2026

হরমুজ প্রণালীতে ২০% টোলের প্রস্তাব থেকে সরে এলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জুলাই : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপের প্রস্তাব থেকে সরে…

ByBySandeep Biswas Jul 14, 2026

প্রধানমন্ত্রীর ভিশন অনুসরণ করে সরকার উন্নয়ন এজেন্ডায় কাজ করছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুলাই: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা সরকার রাজ্য ও জনগণের উন্নয়ন ও…

ByByReshmi Debnath Jul 14, 2026

তিনি বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে আসুন: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাকা, ১৪ জুলাই : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধান…

ByBySandeep Biswas Jul 14, 2026
Scroll to Top