News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পিনারাই বিজয়নের বাসভবনে ইডি হানার প্রতিবাদে সোনামুড়ায় সিপিএমের বিক্ষোভ মিছিল
Image

পিনারাই বিজয়নের বাসভবনে ইডি হানার প্রতিবাদে সোনামুড়ায় সিপিএমের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৯ মে : সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবনে ইডি হানার ঘটনার প্রতিবাদে শুক্রবার সোনামুড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করল সিপিএম। সমগ্র দেশ ও রাজ্যের পাশাপাশি সোনামুড়াতেও এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এদিন সিপিএমের সোনামুড়া পার্টি অফিসের সামনে থেকে দলীয় কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সোনামুড়া বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তীতে রবীন্দ্র চৌমুহনী সংলগ্ন স্থানে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী ইডির এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থাকলেও সিপিএমের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। সেই কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সিপিএম নেতৃত্বকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

শ্যামল চক্রবর্তী আরও বলেন, “সিপিএমের ভাবমূর্তি নষ্ট করতেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ না নেওয়া হয়, সেই দাবি জানাচ্ছি।”
এদিন তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে ওঠা রোজভ্যালি মামলার প্রসঙ্গও তুলে ধরেন। তাঁর দাবি, তদন্তকারী সংস্থা যখন বুঝতে পেরেছিল যে ওই ঘটনায় শাসকদলের নেতারাই বেশি জড়িত, তখনই তদন্ত কার্যত থেমে যায়।

সবশেষে, শাসকদলের নির্দেশে ইডি এই ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ তুলে সিপিএমের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। দলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধেই এই প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়েছে।

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top