News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেল ওয়ার্ডেন নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরুর দাবিতে কারা দপ্তরের আইজির কাছে ডেপুটেশন বেকার যুবকদের
Image

জেল ওয়ার্ডেন নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরুর দাবিতে কারা দপ্তরের আইজির কাছে ডেপুটেশন বেকার যুবকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে : রাজ্য সরকারের স্বরাষ্ট্র কারাগার বিভাগের অধীনে ২৪৯টি পুরুষ জেল ওয়ার্ডেন পদে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত পুনরায় শুরু করার দাবিতে শুক্রবার কারা দপ্তরের আইজির কাছে ডেপুটেশন প্রদান করলেন চাকরি প্রত্যাশী বেকার যুবকরা।

চাকরি প্রত্যাশীদের বক্তব্য, ২০২২ সালের ৩ ডিসেম্বর ২৪৯টি শূন্যপদের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি রাজ্যের বহু বেকার যুবকের মনে আশার সঞ্চার করেছিল। ওই বছরের ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদনকারীরা সফলভাবে শারীরিক ও মাঠ পর্যায়ের পরীক্ষায় অংশ নেন।

কিন্তু এরপর বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ায় নিয়োগ প্রক্রিয়াটি আচমকাই স্থগিত হয়ে যায়। ফলে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া প্রার্থীদের মধ্যে চরম হতাশা নেমে আসে।

প্রার্থীদের অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পর দ্রুত নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হবে বলে আশা করা হলেও, দীর্ঘ তিন বছর পাঁচ মাস অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত লিখিত পরীক্ষা সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এতে চাকরি প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও মানসিক চাপে ভুগছেন।

এদিন ডেপুটেশনের মাধ্যমে বেকার যুবকরা অবিলম্বে স্থগিত নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করে লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করার দাবি জানান। তাঁদের বক্তব্য, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলে বহু বেকার যুবকের কর্মসংস্থানের পথ খুলে যাবে।

Releated Posts

রাস্তার বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবিতে সরব মান্দাইবাসী

আগরতলা, ১৪ জুলাই: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মান্দাই থেকে বালডুম পর্যন্ত সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

কালাছড়ায় সিপিআই(এম)-এর মিছিলে পুলিশের বাধার অভিযোগ, উত্তেজনা; ১০ দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি

আগরতলা, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লকে ১০ দফা দাবিতে আয়োজিত সিপিআই(এম)-এর ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার…

ByByReshmi Debnath Jul 14, 2026

ধর্মনগরে ভাড়া নিয়ে বচসা, ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ; উত্তেজনা নয়াপাড়া মোটরস্ট্যান্ডে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ জুলাই: ভাড়া ও মালপত্র বহনকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার ধর্মনগরের নয়াপাড়া মোটরস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীকে…

ByByReshmi Debnath Jul 14, 2026

রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপরে, চড়িলামে প্লাবিত কৃষিজমি; ব্যাপক ক্ষতির মুখে সবজি চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই: টানা মুষলধারে বৃষ্টিতে চড়িলাম এলাকায় রাঙ্গা পানিয়া নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায়…

ByByReshmi Debnath Jul 14, 2026
Scroll to Top