News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আইজিএম হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যুকে ঘিরেউত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের
Image

আইজিএম হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যুকে ঘিরেউত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে : রাজধানীর আইজিএম হাসপাতালে এক প্রসূতি মায়ের মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মৃতার পরিবারের অভিযোগ, সঠিক সময়ে সিজার না করানো এবং চিকিৎসায় গাফিলতির কারণেই ওই প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিবারের সদস্যদের দাবি, প্রসূতি মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বারবার চিকিৎসকদের কাছে সিজার করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সিনিয়র চিকিৎসক উপস্থিত না থাকায় দীর্ঘ সময় ধরে সিজার করা হয়নি। অভিযোগ, অবশেষে শুক্রবার ভোরে প্রসূতি বিভাগের বেডেই ওই মহিলার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পশ্চিম মহিলা থানার পুলিশ হাসপাতালে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃতার পরিবারের সদস্যরা কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে সরব হয়ে দাবি করেন, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হলে হয়তো ওই প্রসূতি মায়ের প্রাণ বাঁচানো সম্ভব হতো। তাঁদের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, এর আগেও আইজিএম হাসপাতালের বিরুদ্ধে একাধিকবার চিকিৎসায় অবহেলা ও গাফিলতির অভিযোগ উঠেছে। ফের এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় হাসপাতালের পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Releated Posts

দলবিরোধী কার্যকলাপে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, নবনির্বাচিত রাজ্য সভাপতিকে সংবর্ধনা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মে : দলবিরোধী মন্তব্য ও সামাজিক মাধ্যমে দায়িত্বজ্ঞানহীন পোস্ট নিয়ে এবার কড়া বার্তা দিলেন…

ByByReshmi Debnath May 29, 2026

২১ জুন নীট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা; ত্রিপুরায় সব প্রস্তুতি সম্পন্ন : শিক্ষা দপ্তরের সচিব

আগরতলা, ২৯ মে: আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলা নীট (ইউজি) ২০২৬-এর পুনঃপরীক্ষাকে কেন্দ্র করে ত্রিপুরা সরকার সমস্ত…

ByByTaniya Chakraborty May 29, 2026

রাজ্যে অনুপ্রবেশ রুখতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ২৯ মে : রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আটক ও দ্রুত বহিষ্কারের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিকট…

ByByReshmi Debnath May 29, 2026

সাব্রুমে মৈত্রী সেতু, স্থলবন্দর ও আইসিপি পরিদর্শনে স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ

আগরতলা, ২৯ মে : ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্য এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে নির্মিত আন্তর্জাতিক ফেনী…

ByByTaniya Chakraborty May 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top