News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে অনুপ্রবেশ রুখতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা
Image

রাজ্যে অনুপ্রবেশ রুখতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ২৯ মে : রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আটক ও দ্রুত বহিষ্কারের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিকট চিঠি দিলেন জানালেন তিপরা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে তিনি দাবি করেন,  অনুপ্রবেশ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্বের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।

চিঠিতে রঞ্জিত দেববর্মা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরেই দুর্বল প্রশাসন, অসাধু রাজনৈতিক নেতা এবং কিছু সরকারি আধিকারিকের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় রাজ্যে অনুপ্রবেশকারীদের আনাগোনা অব্যাহত রয়েছে। তাঁর অভিযোগ, ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্তকে করিডর হিসেবে ব্যবহার করে বহু অনুপ্রবেশকারী দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, যার ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

তিনি দাবি করেন, অনুপ্রবেশকারীদের একাংশ জীবিকার তাগিদে কাজ করলেও, অন্য অংশ সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গেও জড়িত রয়েছে। পাশাপাশি এই অবৈধ অনুপ্রবেশের কারণে সীমান্তবর্তী রাজ্যগুলির জনসংখ্যার ভারসাম্য বদলে যাচ্ছে এবং ভূমি, অর্থনীতি, বেকারত্ব ও আন্তঃসীমান্ত অপরাধের মতো একাধিক সমস্যা সৃষ্টি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিধায়কের দাবি, উত্তর-পূর্বাঞ্চলের কোনও সরকারই এতদিন এই সংবেদনশীল বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেনি। এর আগে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে সীমান্তবর্তী রাজ্যে ইনার লাইন পারমিট (আইএলপি) চালুর দাবিও জানিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ না নেওয়ায় অনুপ্রবেশ আরও বেড়েছে বলে তাঁর অভিযোগ।

অবৈধ অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী।

এছাড়াও আগামী ৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য ত্রিপুরা সফরের সময় তাঁর সঙ্গে সাক্ষাতের জন্য নির্দিষ্ট সময় চেয়েছেন রঞ্জিত দেববর্মা। তিনি জানান, এই বৈঠকে অবৈধ অনুপ্রবেশ সংক্রান্ত নথি উপস্থাপন করে রাজ্যে এনআরসি, ইনার লাইন পারমিট, এসআইআর এবং সিএএ-২০১৯ কার্যকর করার দাবি জানাবেন, যাতে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করা যায়।

Releated Posts

সড়ক দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী উদ্যোগ, রাজ্যের সবস্তরের চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

আগরতলা, ১৪ জুলাই: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি…

ByByReshmi Debnath Jul 14, 2026

দুবাইয়ের আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ ত্রিপুরার জৈব কুইন আনারস ও সুগন্ধি লেবুর

আগরতলা, ১৪ জুলাই: ত্রিপুরার কৃষি খাতে এক ঐতিহাসিক সাফল্যের সূচনা হয়েছে। রাজ্যের বিখ্যাত জৈব কুইন আনারস এবং জৈব…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

পরিবহন দফতরের রাজস্ব ১৬০ কোটি টাকা, সড়ক দুর্ঘটনা কমেছে ১৩ শতাংশ: মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ১৪ জুলাই: ত্রিপুরা পরিবহন দফতরের রাজস্ব আদায় বেড়ে ১৬০ কোটি টাকায় পৌঁছেছে। একই সঙ্গে রাজ্যে সড়ক দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

এলবিএসএনএএ-তে প্রশিক্ষণ শুরু ত্রিপুরার ২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিকের

আগরতলা, ১৪ জুলাই: ত্রিপুরা সরকারের উদ্যোগে প্রথমবারের মতো নবনিযুক্ত ২৭ জন ত্রিপুরা সিভিল সার্ভিস (টিসিএস) আধিকারিকের জন্য উত্তরাখণ্ডের…

ByByTaniya Chakraborty Jul 14, 2026
Scroll to Top