News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম ত্রিপুরায় এমজিএনরেগায় ২৮ লক্ষের বেশি কর্মসংস্থান
Image

পশ্চিম ত্রিপুরায় এমজিএনরেগায় ২৮ লক্ষের বেশি কর্মসংস্থান

আগরতলা, ২৯ মে : এমজিএনরেগা প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবর্ষে পশ্চিম ত্রিপুরা জেলায় মোট ২৮.৬৩ লক্ষ মানবদিবস কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। জেলার নয়টি ব্লক এলাকায় ৩৭.৬৬ লক্ষ মানবদিবসের লক্ষ্যমাত্রার বিপরীতে এই কর্মসংস্থান তৈরি করা হয়েছে বলে জানিয়েছে এমজিএনরেগা দপ্তর।

দপ্তর সূত্রে জানা গেছে, সৃষ্ট কর্মদিবসকে কাজে লাগিয়ে জেলার বিভিন্ন এলাকায় মোট ২৩৮টি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০টি বক্স কালভার্ট, ৬৩টি ইট সোলিং রাস্তা, ১০৩টি সিসি রোড, একটি বাঁধ, সাতটি কম্পাউন্ড ওয়াল, একটি শ্মশানঘাট, তিনটি সিএসসি, নয়টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংস্কার, দুটি গ্রামীণ বাজার, চারটি স্বনির্ভর গোষ্ঠী ফেডারেশন ভবন নির্মাণ এবং একাধিক নিকাশি ও স্যানিটেশন সংক্রান্ত কাজ।

এছাড়াও মুখ্যমন্ত্রীর রাবার মিশনের অধীনে জেলায় ৯১৭.১০ হেক্টর জমিতে রাবার চাষ সম্প্রসারণ করা হয়েছে।

সরকারি আধিকারিকদের মতে, এমজিএনরেগা প্রকল্প একদিকে যেমন গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হয়েছে, অন্যদিকে জেলার বিভিন্ন প্রান্তে পরিকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top