News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষকদের কল্যাণ ও ক্ষমতায়নের উদ্দেশ্যে কেন্দ্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ত্রিপুরা সরকার : কৃষিমন্ত্রী
Image

কৃষকদের কল্যাণ ও ক্ষমতায়নের উদ্দেশ্যে কেন্দ্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ত্রিপুরা সরকার : কৃষিমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ মে : কৃষকদের কল্যাণ ও ক্ষমতায়নের উদ্দেশ্যে কেন্দ্রের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ত্রিপুরা সরকার। এনএএসসি কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘ন্যাশনাল কনফারেন্স অন এগ্রিকালচার ফর খরিফ ক্যাম্পেইন ২০২৬’-এর দ্বিতীয় দিনের অধিবেশনে এমনটাই বলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

প্রসঙ্গত, কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে আয়োজিত দু’দিনব্যাপী এই সম্মেলন ২৮ মে শুরু হয়ে ২৯ মে শেষ হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
দেশের বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীরা এই উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিয়ে কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করা, কৃষকদের কল্যাণ নিশ্চিত করা এবং আসন্ন খরিফ মরশুমে উন্নত ফলনের লক্ষ্যে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।

অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ কৃষকদের ক্ষমতায়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কেন্দ্র সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়ে ত্রিপুরা সরকারের অঙ্গীকার।

তিনি বলেন, ফসল পরিকল্পনা, সম্পদ ব্যবস্থাপনা এবং কৃষক সহায়তা ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যগুলির যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকারি সূত্রে জানা গেছে, এই সম্মেলনটি বিভিন্ন রাজ্যের মধ্যে কৃষি সংক্রান্ত সেরা অভ্যাস বিনিময়, নীতিগত পদক্ষেপ পর্যালোচনা এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে রাজ্যভিত্তিক উদ্যোগগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে।

এছাড়াও সেচ ব্যবস্থার উন্নতি, সময়মতো কৃষি উপকরণ সরবরাহ এবং কৃষকদের কাছে আধুনিক প্রযুক্তির প্রসার নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

Releated Posts

সড়ক দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী উদ্যোগ, রাজ্যের সবস্তরের চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

আগরতলা, ১৪ জুলাই: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের সকল সরকারি ও বেসরকারি…

ByByReshmi Debnath Jul 14, 2026

দুবাইয়ের আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ ত্রিপুরার জৈব কুইন আনারস ও সুগন্ধি লেবুর

আগরতলা, ১৪ জুলাই: ত্রিপুরার কৃষি খাতে এক ঐতিহাসিক সাফল্যের সূচনা হয়েছে। রাজ্যের বিখ্যাত জৈব কুইন আনারস এবং জৈব…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

পরিবহন দফতরের রাজস্ব ১৬০ কোটি টাকা, সড়ক দুর্ঘটনা কমেছে ১৩ শতাংশ: মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ১৪ জুলাই: ত্রিপুরা পরিবহন দফতরের রাজস্ব আদায় বেড়ে ১৬০ কোটি টাকায় পৌঁছেছে। একই সঙ্গে রাজ্যে সড়ক দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Jul 14, 2026

এলবিএসএনএএ-তে প্রশিক্ষণ শুরু ত্রিপুরার ২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিকের

আগরতলা, ১৪ জুলাই: ত্রিপুরা সরকারের উদ্যোগে প্রথমবারের মতো নবনিযুক্ত ২৭ জন ত্রিপুরা সিভিল সার্ভিস (টিসিএস) আধিকারিকের জন্য উত্তরাখণ্ডের…

ByByTaniya Chakraborty Jul 14, 2026
Scroll to Top