News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল স্তর পর্যন্ত দলকে শক্তিশালী করাই মূল লক্ষ্য: নবনিযুক্ত প্রদেশ বিজেপি সভাপতি
Image

দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল স্তর পর্যন্ত দলকে শক্তিশালী করাই মূল লক্ষ্য: নবনিযুক্ত প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ২৯ মে: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল স্তর পর্যন্ত ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েই আজ বিজেপির প্রদেশ সভাপতি দায়িত্বভার গ্রহণ করলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা এবং বিদায়ী প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যের হাত ধরে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ সভাপতির সাংগঠনিক দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সাংগঠনিক দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল স্তর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির ভাবধারা এবং মূল আদর্শকে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। আগামী দিনে দলকে শক্তিশালী করতে এবং সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত দলের উদ্দেশ্য ও আদর্শকে পৌঁছে দিতে কাজ করবেন বলে জানান তিনি। এছাড়াও যুব নেতা হিসেবে সমবয়সী দলীয় কর্মীদের আগলে প্রবীণ কর্মীদের সম্মান জানিয়ে সবাইকে নিয়ে জনগণের কল্যাণে কাজ করবেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে প্রদেশ সভাপতি হিসেবে কোন ধরনের চ্যালেঞ্জ লক্ষ্য করতে পারছেন না। বর্তমানেও দলের জন্য সকাল থেকে রাত অব্দি একজন কর্মী হিসেবে কাজ করে যান। ভবিষ্যতেও এভাবেই দলের হয়ে কাজ করবেন। সেক্ষেত্রে যদি কোন চ্যালেঞ্জ আসে তার শক্ত হাতে মোকাবেলা করবেন বলেই জানালেন নবনিযুক্ত প্রদেশ সভাপতি। সর্বোপরি দলীয় নেতৃত্বদের সাহায্য সহযোগিতা আহ্বান করেছেন তিনি।

Releated Posts

ত্রিপুরার নিম্ন আদালতে ৬৮ হাজারের বেশি মামলা বিচারাধীন, এক বছরে নিষ্পত্তি ১.৩৩ লক্ষ

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার নিম্ন আদালতগুলিতে বর্তমানে ৬৮,২৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের নিম্ন আদালতগুলিতে মোট…

ByByReshmi Debnath Aug 28, 2026

সরকারি কলেজে ৩২৫ শিক্ষক পদ শূন্য, বিধানসভায় জানাল রাজ্য সরকার

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার সরকারি কলেজগুলিতে শিক্ষক সংকট অব্যাহত। রাজ্যের ৪১টি সরকারি কলেজে মোট ৩২৫টি শিক্ষক পদ শূন্য…

ByByReshmi Debnath Aug 28, 2026

ত্রিপুরামুখী ১২০০ বোতল নিষিদ্ধ কফসিরাপ উদ্ধার, কালোবাজারি মূল্য প্রায় ১২ লক্ষ টাকা, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরামুখী নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল অসমের বাজারিছড়া থানার চুরাইবাড়ি পুলিশ।…

ByByReshmi Debnath Aug 28, 2026

নেপালের বন্যায় ৩২০ ভারতীয় নাগরিকের এখনও খোঁজ নেই, চিনের দিকে থাকা ৪০০ জন নিরাপদ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ বন্যার পর এখনও ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।…

ByBySandeep Biswas Aug 28, 2026
Scroll to Top