News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামনগর মন্ডলে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান-২০২৬’-এর সমাপ্তি, উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

রামনগর মন্ডলে ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান-২০২৬’-এর সমাপ্তি, উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ২৯ মে : ৭-রামনগর মন্ডলের উদ্যোগে আয়োজিত ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান-২০২৬’-এর মণ্ডল প্রশিক্ষণ বর্গের দ্বিতীয় তথা অন্তিম দিন অনুষ্ঠিত হয় শুক্রবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান’ মূলত ভারতীয় জনতা পার্টি-র একটি সাংগঠনিক প্রশিক্ষণ কর্মসূচি। দলীয় কর্মীদের আদর্শগত ভিত্তি আরও মজবুত করা এবং তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই রাজ্যজুড়ে প্রতিটি মন্ডলে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ বর্গের আয়োজন করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক এবং জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরার বিষয়ে প্রশিক্ষণার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত দলীয় কর্মী ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সংগঠনকে আরও সক্রিয় ও জনমুখী করে তোলার আহ্বান জানান মন্ত্রী।

Releated Posts

ত্রিপুরার নিম্ন আদালতে ৬৮ হাজারের বেশি মামলা বিচারাধীন, এক বছরে নিষ্পত্তি ১.৩৩ লক্ষ

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার নিম্ন আদালতগুলিতে বর্তমানে ৬৮,২৭৭টি মামলা বিচারাধীন রয়েছে। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের নিম্ন আদালতগুলিতে মোট…

ByByReshmi Debnath Aug 28, 2026

সরকারি কলেজে ৩২৫ শিক্ষক পদ শূন্য, বিধানসভায় জানাল রাজ্য সরকার

আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরার সরকারি কলেজগুলিতে শিক্ষক সংকট অব্যাহত। রাজ্যের ৪১টি সরকারি কলেজে মোট ৩২৫টি শিক্ষক পদ শূন্য…

ByByReshmi Debnath Aug 28, 2026

ত্রিপুরামুখী ১২০০ বোতল নিষিদ্ধ কফসিরাপ উদ্ধার, কালোবাজারি মূল্য প্রায় ১২ লক্ষ টাকা, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: ত্রিপুরামুখী নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল অসমের বাজারিছড়া থানার চুরাইবাড়ি পুলিশ।…

ByByReshmi Debnath Aug 28, 2026

নেপালের বন্যায় ৩২০ ভারতীয় নাগরিকের এখনও খোঁজ নেই, চিনের দিকে থাকা ৪০০ জন নিরাপদ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): নেপালের ভয়াবহ বন্যার পর এখনও ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।…

ByBySandeep Biswas Aug 28, 2026
Scroll to Top