News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সোনার বিস্কুট সহ আটক মিজোরামের দুই বাসিন্দা
Image

সোনার বিস্কুট সহ আটক মিজোরামের দুই বাসিন্দা

আগরতলা, ২৮ মেঃ শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে সোনার বিস্কুট সহ মিজোরামের দুই বাসিন্দাকে আটক করেছে পুলিশ। আজ রামকৃষ্ণনগর থানার পুলিশের হাতে ধরা পড়ে এক পুরুষ ও এক মহিলা।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম জেহওয়া লালমুনপূজা এবং রেবেকালাল রিনোমি। তাদের কাছ থেকে দুটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বিস্কুট দুটির মোট ওজন প্রায় ২২০ গ্রাম বলে জানা গেছে। এছাড়াও তাদের ব্যবহৃত একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ। মোটরসাইকেলটির নম্বর এএস১১এএফ ৯১৮৩।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গোপনে সোনার বিস্কুট বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ে ওই দুই ব্যক্তি। পরে তাদের শুল্ক বিভাগের হাতে তুলে দেয় রামকৃষ্ণনগর থানার পুলিশ। উদ্ধার হওয়া সোনার বিস্কুট আসল নাকি নকল, তা খতিয়ে দেখছে প্রশাসন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আটক ব্যক্তিরা কোনও প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। যদিও এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top