News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু ৫ সেপ্টেম্বর
Image

ত্রিপুরায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু ৫ সেপ্টেম্বর

হিমাচল–জম্মু-কাশ্মীর–লাদাখে স্থগিত নির্বাচন কমিশনের ঘোষণা

অভিজিৎ রায় চৌধুরী

নয়াদিল্লি, ১৪ মে : ভোটার তালিকা সংশোধনের তৃতীয় ধাপ (বিশেষ নিবিড় সংশোধন – এসআইআর) আগামী ৫ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে ঠান্ডা আবহাওয়ার কারণে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে এই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ত্রিপুরায় এই বিশেষ সংশোধন প্রক্রিয়ার যোগ্যতার তারিখ ধরা হয়েছে ১ অক্টোবর। নির্ধারিত সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তুতি, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় নথি মুদ্রণের কাজ চলবে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই করবেন।

১৪ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্র পুনর্বিন্যাসের কাজ শেষ করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২১ অক্টোবর। এরপর ২১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি জানানোর সময়সীমা থাকবে। ২১ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আপত্তি নিষ্পত্তি ও শুনানি প্রক্রিয়া চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এই বিশেষ সংশোধন প্রক্রিয়ায় ত্রিপুরায় মোট ৩,৩৫৬ জন বুথ লেভেল অফিসার (বিএলও) এবং ৬,৭৫৭ জন বুথ লেভেল এজেন্ট (বিএলএ) মোতায়েন করা হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ মে পর্যন্ত ত্রিপুরায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৮,৯৭,৬৫৪ জন।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top