News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কিশোরী ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনামুড়া থানায় মহিলা কংগ্রেসের ডেপুটেশন
Image

কিশোরী ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোনামুড়া থানায় মহিলা কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১৪ মে : গত ২৯ এপ্রিল চন্দনমুড়া গ্রামের এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করল প্রদেশ মহিলা কংগ্রেস। ওই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সোনামুড়া থানার ওসি তাপস দাসের নিকট পাঁচ দফা দাবিসংবলিত ডেপুটেশন প্রদান করে সোনামুড়া জেলা মহিলা কংগ্রেস।

এদিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী। তিনি অভিযোগ করে বলেন, দেশের যেসব রাজ্যে বিজেপি শাসিত সরকার রয়েছে, সেখানেই মহিলাদের উপর নির্যাতন ও ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ত্রিপুরাতেও মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে বলে তিনি দাবি করেন। দোষীরা উপযুক্ত শাস্তি না পাওয়ায় এ ধরনের অপরাধ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

ডেপুটেশন জমা দেওয়ার আগে প্রতিনিধি দলের সদস্যরা চন্দনমুড়া এলাকায় মৃত কিশোরীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন এবং তার বাবার সঙ্গে কথা বলেন। পরে সোনামুড়া থানায় গিয়ে দাবি সনদ তুলে দেন থানার ওসির হাতে।

এদিকে সোনামুড়া জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী শেফিও পারভিন বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে সমাজের সব অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হতে হবে। তিনি বলেন, “বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে।”

মহিলা কংগ্রেসের পক্ষ থেকে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, ঘটনার সঙ্গে অন্য কোনও অপরাধী জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে চার্জশিট পেশ করা, মামলার সঠিক বিচার প্রক্রিয়ার জন্য সমস্ত মেডিক্যাল এভিডেন্স সংগ্রহ করা এবং বিচার প্রক্রিয়া চলাকালীন অভিযুক্তদের জেল হেফাজতে রেখে বিচার সম্পন্ন করা এবং ভিক্টিম যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা।

এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সুভদ্রা চক্রবর্তী, গৌরী মজুমদার এবং ধনপুর মহিলা ব্লক কংগ্রেসের সভানেত্রী পেয়ারাখাতুন-সহ অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top