News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৪ মে থেকে দেশজুড়ে অমুল দুধের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি
Image

১৪ মে থেকে দেশজুড়ে অমুল দুধের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি

গান্ধীনগর, ১৩ মে : দেশের বৃহত্তম দুগ্ধ সমবায় সংস্থা গুজরাট সমবায় দুগ্ধ বিপণন ফেডারেশন(জিসিএমএমএফ) বুধবার ঘোষণা করেছে যে, ১৪ মে থেকে সারা দেশে অমুল ব্র্যান্ডের তাজা দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন মূল্যবৃদ্ধি অমুলের বিভিন্ন জনপ্রিয় দুধের প্যাকেটের ক্ষেত্রে কার্যকর হবে এবং সর্বোচ্চ খুচরো মূল্যে (এমআরপি) প্রায় ২.৫ থেকে ৩.৫ শতাংশ বৃদ্ধি ঘটবে।

আমূল-এর বিপণনকারী এই সংস্থার দাবি, এই মূল্যবৃদ্ধি দেশের গড় খাদ্য মূল্যস্ফীতির তুলনায় কম। পাশাপাশি তারা জানিয়েছে, মে ২০২৫-এর পর থেকে অমুল দুধের দামে আর কোনও বৃদ্ধি করা হয়নি।

জিসিএমএমএফ জানিয়েছে, পশুখাদ্য, দুধের প্যাকেজিং ফিল্ম এবং জ্বালানির খরচ গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর জেরে ৩৬ লক্ষেরও বেশি দুধ উৎপাদনকারী কৃষকের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

সংস্থার বক্তব্য, সদস্য ইউনিয়নগুলি গত এক বছরে দুধ উৎপাদকদের প্রতি কেজি ফ্যাট বাবদ ৩০ টাকা বেশি প্রদান করেছে, যা প্রায় ৩.৭ শতাংশ বৃদ্ধি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অমুলের সমবায় কাঠামোয় গ্রাহকদের কাছ থেকে পাওয়া অর্থের প্রায় ৮০ শতাংশ সরাসরি দুধ উৎপাদকদের কাছে ফিরে যায়। সংস্থার দাবি, সাম্প্রতিক মূল্যবৃদ্ধির বড় অংশই কৃষকদের কাছে পৌঁছাবে এবং এর ফলে দুধ উৎপাদনও উৎসাহ পাবে।

গুজরাটের আহমেদাবাদ, সৌরাষ্ট্র ও কচ্ছ-সহ বিভিন্ন এলাকায় সংশোধিত দামে ৫০০ মিলিলিটার অমুল তাজা দুধের প্যাকেটের দাম ২৮ টাকা থেকে বেড়ে ২৯ টাকা হবে। এক লিটারের প্যাকেটের দাম ৫৫ টাকা থেকে বেড়ে ৫৭ টাকা করা হয়েছে।

এছাড়া ৫০০ মিলিলিটার অমুল কাউ মিল্কের দাম ২৯ টাকা থেকে বেড়ে ৩০ টাকা এবং অমুল শক্তির দাম ৩১ টাকা থেকে বেড়ে ৩২ টাকা হয়েছে।

এক লিটার অমুল টি স্পেশালের দাম ৬৩ টাকা থেকে বেড়ে ৬৬ টাকা করা হয়েছে। ৫০০ মিলিলিটার অমুল গোল্ডের প্যাকেটের দাম ৩৪ টাকা থেকে বেড়ে ৩৫ টাকা এবং ৫০০ মিলিলিটার মহিষের দুধের দাম ৩৭ টাকা থেকে বেড়ে ৩৯ টাকা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ এপ্রিল ২০২৫-এ অমুল দুধের দাম শেষবার সংশোধন করা হয়েছিল, যা ১ মে থেকে কার্যকর হয়েছিল। তখনও উৎপাদন ও পরিচালন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে লিটার প্রতি ২ টাকা দাম বাড়ানো হয়েছিল।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top