News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় দাবি দিবসে ধর্মনগরে বামপন্থী পাঁচ গণসংগঠনের বিক্ষোভ মিছিল
Image

জাতীয় দাবি দিবসে ধর্মনগরে বামপন্থী পাঁচ গণসংগঠনের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১২ মে : কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর যৌথ মঞ্চের আহ্বানে ‘জাতীয় দাবি দিবস’ উপলক্ষে ধর্মনগরে বামপন্থী পাঁচটি গণসংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল, এনজিএনরেগা প্রকল্প পুনরায় চালু, ২০০ দিনের কাজের নিশ্চয়তা এবং সাম্প্রতিক শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

এদিন দুপুরে সিপিআই(এম) ধর্মনগর মহকুমা দপ্তর প্রাঙ্গণ থেকে শ্রমিক, কৃষক, নারী, ক্ষেতমজুর ও উপজাতি গণমুক্তি পরিষদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি ভগৎ সিং কর্নারে গিয়ে পথসভায় পরিণত হয়। সেখানে শ্রমিকবিরোধী শ্রমকোডের প্রতীকী কপি দাহ করে প্রতিবাদ জানানো হয়।

পথসভায় বক্তব্য রাখেন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ এবং সিআইটিইউ রাজ্য সহ-সভাপতি অমিতাভ দত্ত। বক্তারা কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি ও শ্রমিক স্বার্থবিরোধী সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।

সিআইটিইউ নেতা অমিতাভ দত্ত বলেন, “দেশজুড়ে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ও মজুরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে সেই আন্দোলন দমন করার চেষ্টা হচ্ছে। অবিলম্বে শ্রমিকবিরোধী শ্রমকোড বাতিল, এনজিএনরেগা প্রকল্প চালু এবং ২০০ দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করতে হবে।”

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক শশাঙ্ক মজুমদার, মহকুমা সম্পাদক প্রদ্যুৎ শর্মা, সিআইটিইউ ধর্মনগর মহকুমা সভাপতি নিরঞ্জন দেবনাথ, সম্পাদক জহরুল হক, উপজাতি গণমুক্তি পরিষদের মহকুমা সম্পাদক প্রসন্ন ত্রিপুরা, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মহকুমা সম্পাদক বিজিতা নাথ, ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের মহকুমা সম্পাদক অনুকূল দাস, জেলা সম্পাদক দুর্গেশ রায়সহ অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক।

Releated Posts

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top