News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা, উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি
Image

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা, উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ১২ মে: দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হিমন্ত বিশ্বশর্মা। এদিন শপথ গ্রহন অনুষ্ঠানে রাজ্য থেকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা সহ প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।

আজ আসামের খানাপাড়া ভেটেরিনারি কলেজ গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুখ্যমন্ত্রী বলেন,  প্রধানমন্ত্রীর নেতৃত্বে আসাম তথা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের আরও এক নতুন অধ্যায়ের শুভ সূচনা হলো আজ। আসামে তৃতীয়বারের মতো বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের জন্য রাজ্যের জনগণকে  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। এই বিজয়কে উন্নয়ন, সুশাসন ও জনবিশ্বাসেরই প্রতিফলন বলেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। দ্বিতীয়বার শপথ গ্রহণের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও হার্দিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

এদিন শপথ গ্রহন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যও। এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণের প্রতি পুনরায় অঙ্গীকারবদ্ধ এক শক্তিশালী নেতৃত্বের সাক্ষী হতে পেরে আনন্দিত বলে দাবী করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

Releated Posts

ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ

আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jun 26, 2026

কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন:  গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…

ByByReshmi Debnath Jun 26, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top