News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানিয়ে ‘দক্ষ প্রশাসক’ বললেন প্রধানমন্ত্রী মোদী
Image

হিমন্ত বিশ্ব শর্মাকে অভিনন্দন জানিয়ে ‘দক্ষ প্রশাসক’ বললেন প্রধানমন্ত্রী মোদী

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস) : অসমের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ায় হিমন্ত বিশ্বশর্মা-কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি হিমন্ত বিশ্ব শর্মাকে “দক্ষ প্রশাসক” আখ্যা দিয়ে বলেন, অসমের উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী লেখেন, “অসমের জন্য আজ একটি গর্বের দিন। টানা তৃতীয়বারের জন্য এনডিএ সরকার ক্ষমতায় এল। ড. হিমন্ত বিশ্ব শর্মাকে শপথ নেওয়ার জন্য অভিনন্দন। তিনি একজন দক্ষ প্রশাসক হিসেবে নিজের ছাপ রেখেছেন এবং রাজ্যের জন্য পথপ্রদর্শক কাজ করেছেন। তাঁর আগামী মেয়াদের জন্য শুভেচ্ছা রইল।”

উল্লেখ্য, মঙ্গলবার গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হিমন্ত বিশ্ব শর্মা। এর মাধ্যমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট অসমে টানা তৃতীয়বার সরকার গঠন করল।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি চারজন মন্ত্রীও শপথ নেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, অসম গণ পরিষদের সভাপতি অতুল বরা, ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের নেতা চরণ বোরো এবং বিজেপি নেত্রী অজন্তা নেওগ।

এই মন্ত্রীদেরও আলাদা পোস্টে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “রামেশ্বর তেলি, অতুল বরা, চরণ বোরো এবং অজন্তা নেওগকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য অভিনন্দন। অসমের উন্নয়নের গতি আরও শক্তিশালী করতে তাঁদের কাজের জন্য শুভেচ্ছা রইল।”

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী-সহ বিজেপি ও এনডিএ-র একাধিক শীর্ষ নেতা এবং ২২টি এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

অনুষ্ঠানে অসমের বৈষ্ণব মঠের ১৫ জন সত্রাধিকারের পাশাপাশি শিল্পপতি ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী অসমিয়া পোশাকে শপথ নেন হিমন্ত বিশ্ব শর্মা। দলীয় কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

Releated Posts

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top