News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় লোক আদালতে নিষ্পত্তি ১৩,০৪৬টি মামলা, রাজস্ব আদায় ২ কোটিরও বেশি
Image

জাতীয় লোক আদালতে নিষ্পত্তি ১৩,০৪৬টি মামলা, রাজস্ব আদায় ২ কোটিরও বেশি

আগরতলা, ১১ মে : গত ৯ মে ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালত চত্বরে বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। এদিন মোট ২৫ হাজার ৫১৪টি মামলা ও বিরোধ নিষ্পত্তির জন্য তোলা হয়েছিল। এরমধ্যে আদালতে জমে থাকা ২০ হাজার ৭৭৯টি মামলার মধ্যে ১২ হাজার ৬৮৩টি মামলার নিষ্পত্তি হয়েছে, যা মোট মামলার ৬১ দশমিক ০৩ শতাংশ।

লোক আদালতের মাধ্যমে রাজ্য সরকারের রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ১৫ লক্ষ ৭৮ হাজার ৯৭২ টাকা। পাশাপাশি, মামলা পূর্ব বিরোধ বা প্রি-লিটিগেশন সংক্রান্ত ৪ হাজার ৭৩৫টি বিষয় শুনানির জন্য তোলা হয়। এরমধ্যে ৩৬৩টি বিষয়ের মীমাংসা করা সম্ভব হয়েছে। এসব বিরোধ থেকে অতিরিক্ত ১ কোটি ১৭ লক্ষ ৮ হাজার ৩৮২ টাকা আদায় হয়েছে।

জেলা ভিত্তিক নিষ্পত্তির পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিম ত্রিপুরা জেলায় সর্বাধিক ৪ হাজার ৫১৩টি মামলার নিষ্পত্তি হয়েছে। এছাড়া খোয়াই জেলায় ৮৫২টি, ধলাই জেলায় ১ হাজার ৩৩টি, উত্তর জেলায় ৯৯৪টি, উনকোটি জেলায় ৭১৯টি, গোমতী জেলায় ১ হাজার ৪৫১টি, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১ হাজার ২০৪টি এবং সিপাহিজলা জেলায় ১ হাজার ৯১৫টি মামলার নিষ্পত্তি হয়েছে।

সবচেয়ে বেশি সাফল্য এসেছে গোমতী জেলায়, যেখানে ৮৮ দশমিক ১৫ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে। ত্রিপুরা হাইকোর্টেও একটি বেঞ্চে দুটি মামলার নিষ্পত্তি করা হয়েছে।

রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভি পি দেববর্মা জাতীয় লোক আদালতের সফল আয়োজনের জন্য আদালত, পুলিশ, প্রশাসন, সংবাদমাধ্যম এবং সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top