News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য
Image

রাতের আঁধারে বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য

আগরতলা, ১১ মে : খোয়াই জেলার সিপাই হাওর এলাকার রাম মানিক স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চোরের দল হানা দিয়ে নগদ সাড়ে তিন হাজার টাকা, একটি ফ্যান সহ আরও কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে যায়।

জানা গিয়েছে, আজ সকালে স্কুল খুলতে গিয়ে প্রথমে চুরি যাওয়ার বিষয়টি নজরে আসে স্কুলের গ্রুপ-ডি কর্মচারীর। তিনি দেখতে পান অফিস কক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই বিষয়টি স্কুলের ইনচার্জ মরণ কুমার বর্মাকে ফোনে জানানো হয়। পাশাপাশি খবর দেওয়া হয় স্কুলের এসএমসি কমিটিকেও। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ ভিতরে প্রবেশ করে দেখতে পান অফিস কক্ষের দুটি আলমিরা ভাঙা রয়েছে। অভিযোগ, আলমিরার ভিতরে থাকা স্কুলের ভর্তি সংক্রান্ত প্রায় সাড়ে তিন হাজার টাকারও বেশি নগদ অর্থ চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এছাড়াও একটি ফ্যান সহ আরও কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে যায় চোরের দল।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্কুলের ইনচার্জ মরণ কুমার বর্মা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। বারবার এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত চোরদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top