News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় পুলিশের জালে পাচারচক্র, উদ্ধার পাঁচ লক্ষাধিক টাকার শাড়ি
Image

বিলোনিয়ায় পুলিশের জালে পাচারচক্র, উদ্ধার পাঁচ লক্ষাধিক টাকার শাড়ি

বিলোনিয়া, ১১ মে : দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমায় সাম্প্রতিক সময়ে চুরি, গরু পাচার ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে। একের পর এক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীরা অবরোধ ও ডেপুটেশন প্রদান করলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। এরপর থেকেই রাতের টহলদারি ও নজরদারি আরও জোরদার করা হয়।

এরই মধ্যে রবিবার গভীর রাতে বিলোনিয়া থানার পুলিশের বড়সড় সাফল্য আসে। বিলোনিয়া থানাধীন ঝড়ঝড়ি এলাকায় নিয়মিত যানবাহন তল্লাশির সময় পুলিশের নজরে আসে টিআর০৭-১৮৭৩ নম্বরের একটি বুলেরো পিকআপ গাড়ি। পুলিশ গাড়িটিকে থামার জন্য সংকেত দিলে চালক দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে কিছু দূরে গিয়ে গাড়িটিকে আটক করতে সক্ষম হয়।
তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৩০টি কার্টুন ভর্তি বিপুল পরিমাণ শাড়ি উদ্ধার করা হয়। গাড়ির চালকের কাছে বৈধ কাগজপত্র চাওয়া হলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এরপর পুলিশ গাড়িসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। আটক চালকের নাম রুবেল হোসেন। তার বাড়ি সোনামুড়া কালাপানিয়া এলাকায় বলে জানা গেছে।

ঘটনা সম্পর্কে বিলোনিয়া থানার ওসি সঞ্জিত সেন জানান, উদ্ধার হওয়া ৩০টি কার্টুনে মোট প্রায় ১,৫০০টি শাড়ি ছিল, যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাপড়গুলো পাচারের উদ্দেশ্যে সোনামুড়া থেকে ঋষ্যমুখের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ গাড়ি ও উদ্ধার হওয়া সামগ্রী সিজ করেছে এবং আটক চালককে জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top