News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধুপুর আনন্দ চৌমুহনীতে বনদপ্তরের বড়সড় অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ চোরাই কাঠ ও অবৈধ স-মিল
Image

মধুপুর আনন্দ চৌমুহনীতে বনদপ্তরের বড়সড় অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ চোরাই কাঠ ও অবৈধ স-মিল

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১১ মে : অবৈধ কাঠ পাচার ও বনজ সম্পদ ধ্বংসের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বনদপ্তর। সোমবার মধুপুর আনন্দ চৌমুহনী এলাকায় চড়িলাম ফরেস্ট অফিসের উদ্যোগে এক বড়সড় অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ এবং একটি বেআইনি স-মিল উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিশালগড়ের এসডিএফও ঈশান লাল। অভিযানে বনদপ্তরের কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্স-এর জওয়ান এবং  ত্রিপুরা পুলিশের বিশালগড় থানার পুলিশ বাহিনী।

সূত্রের খবর, অভিযানের শুরুতেই বনকর্মীদের বাধার মুখে পড়তে হয়। তবে প্রশাসনের তৎপরতা ও নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারির ফলে শেষ পর্যন্ত অভিযান সফলভাবে সম্পন্ন হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ কাঠ এবং বেআইনিভাবে পরিচালিত একটি স-মিল।
বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বনদস্যুদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের দাবি, বনজ সম্পদ রক্ষা এবং কাঠ পাচার চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

উল্লেখ্য, অতীতে বিশালগড় এলাকায় বনকর্মী, বিএসএফ জওয়ান ও পুলিশের উপর হামলার ঘটনাও ঘটেছিল। সেই ঘটনায় জড়িত অভিযুক্তদের বর্তমানে সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। তবে এদিন বনদস্যুদের কোনও অপচেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

Releated Posts

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top