News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বরপাথরি বাজারে দুঃসাহসিক চুরি, সাতটি দোকানের তালা ভেঙে তাণ্ডব
Image

বরপাথরি বাজারে দুঃসাহসিক চুরি, সাতটি দোকানের তালা ভেঙে তাণ্ডব

বিলোনীয়া, ১০ মে: বিলোনীয়া মহকুমার বরপাথরি বাজারে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, গভীর রাতে চোরের দল একের পর এক দোকানের তালা ভেঙে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনায় বাজার এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, চোরেরা মোট সাতটি দোকানের তালা ভেঙে অভিযান চালিয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি ওষুধের দোকান, একটি টিফিন দোকান সহ আরও কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। দোকানগুলির তালা ভেঙে নগদ অর্থ ও বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ।

রবিবার সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে ভাঙা তালা ও দোকানের ভিতরে এলোমেলো অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়েন। পরে খবর ছড়িয়ে পড়তেই গোটা বাজার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এলাকায় পরপর চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Releated Posts

রাজ্যে জিরো টলারেন্স নয়, জিরো পারফরম্যান্স দেখা যাচ্ছে:   বিরোধী দলনেতা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে কালীবাজারে ডিওয়াইএফআই – র অনুষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে প্রশাসনের…

ByByReshmi Debnath Sep 27, 2026

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top