News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০ মে দেশজুড়ে ধর্মঘটে ওষুধ ব্যবসায়ীরা, ত্রিপুরায় বন্ধ থাকবে সাড়ে ৩ হাজার দোকান
Image

২০ মে দেশজুড়ে ধর্মঘটে ওষুধ ব্যবসায়ীরা, ত্রিপুরায় বন্ধ থাকবে সাড়ে ৩ হাজার দোকান

আগরতলা, ১০ মে: আগামী ২০ মে দেশজুড়ে ধর্মঘটে শামিল হতে চলেছেন ওষুধ ব্যবসায়ীরা। অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস -এর ডাকে এই ধর্মঘট পালিত হবে। এর প্রভাব পড়তে চলেছে ত্রিপুরাতেও। অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাজ্যের প্রায় সাড়ে তিন হাজার ওষুধের দোকান ওইদিন বন্ধ থাকবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন ফার্মেসির অনিয়ন্ত্রিত কার্যক্রম, কর্পোরেট সংস্থাগুলির অতিরিক্ত ছাড় বা ‘ডিপ ডিসকাউন্ট’ নীতির প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, অনলাইন প্ল্যাটফর্মে নিয়ম না মেনে ওষুধ বিক্রি করা হচ্ছে, যার ফলে সাধারণ ওষুধ ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি এতে জনস্বাস্থ্যের ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হচ্ছে বলে দাবি তাদের।

অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা জানান, এই ধর্মঘটে রাজ্যের অধিকাংশ খুচরো ও পাইকারি ওষুধ ব্যবসায়ী সমর্থন জানিয়েছেন। ফলে ২০ মে রাজ্যের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ওষুধ সংগ্রহে সমস্যার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংগঠনের দাবি, ওষুধ কোনও সাধারণ পণ্য নয়, এটি মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত। তাই অনলাইন ফার্মেসির উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ এবং ছোট ও মাঝারি ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কেন্দ্র সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

Releated Posts

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গন মিলন সেবা’, উপস্থিত বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top