News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিমবঙ্গ ও অসমে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী
Image

পশ্চিমবঙ্গ ও অসমে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ মে : পশ্চিমবঙ্গ ও অসমে নবগঠিত বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, আগামীকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলা পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আজই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের মাধ্যমে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে বিজেপি।

এদিকে, নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বিজেপি বিধায়কদের বৈঠকের পরই নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনসহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের।

পশ্চিমবঙ্গের অনুষ্ঠান শেষে আগামী ১২ মে অসমে অনুষ্ঠিত হতে যাওয়া বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বিধানসভা নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফেরার পর অসমে এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরেও রাজনৈতিক মহলে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top