News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির জয় উদযাপনে ধনপুরে বিজয় মিছিল ও সমাবেশ
Image

বিজেপির জয় উদযাপনে ধনপুরে বিজয় মিছিল ও সমাবেশ

আগরতলা, ৭ মেঃ পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি এবং ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির সাফল্যকে সামনে রেখে বুধবার ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে এক বিজয় মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ।

এদিন বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলে অংশ নিয়ে দলের জয়ের আনন্দ ভাগ করে নেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। র‌্যালিটি ধনপুর থেকে শুরু হয়ে কাঁঠালিয়া বাজারে এসে এক সমাবেশে পরিণত হয়। সমাবেশে দলীয় নেতৃত্ব বিজেপির সাফল্যকে মানুষের সমর্থনের প্রতিফলন বলে উল্লেখ করেন। পাশাপাশি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির প্রতি মানুষের সমর্থন বৃদ্ধি পাচ্ছে এবং এই ফলাফল তারই প্রতিফলন। পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ঘটনাবলী নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিনের কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Releated Posts

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top