News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্ষণ শেষে স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িত দাদুর কঠোর শাস্তির দাবি জানিয়ে মৌন মিছিল
Image

ধর্ষণ শেষে স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িত দাদুর কঠোর শাস্তির দাবি জানিয়ে মৌন মিছিল

সোনামুড়া, ৫ মে: ধর্ষণ শেষে স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় জড়িত দাদুর কঠোর শাস্তির দাবি জানিয়ে নলচছড়ের চন্দন মোড়ায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়।

ঠাকুরদার দ্বারা নাবালিকা নাতনির ধর্ষণ ও হত্যার নির্মম ঘটনার প্রতিবাদে এ বি ভি পি নলছড় শাখার উদ্যোগে চন্দনমুড়া কৃষ্ণ কুমার এইচ.এস. স্কুলের ছাত্রছাত্রীরা এক নীরব মৌন মিছিলের আয়োজন করে। এই হৃদয়বিদারক ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবং ন্যায়ের দাবিতে সোচ্চার হয়ে ওঠে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।মিছিলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা দোষীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানায়।

পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং উচ্চ শিক্ষামন্ত্রীর কাছে সিবিআই তদন্তের দাবি তোলে তারা। হাতে বিভিন্ন  দাবি সম্মিলিত প্ল্যাকার্ড নিয়ে সম্পূর্ণ নীরবতা বজায় রেখে পদযাত্রার মাধ্যমে নিজেদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করে।এই মৌন মিছিলটি বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গ্রামের বিভিন্ন পথ পরিক্রমা করে।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাক্তন জয়েন্ট সেক্রেটারি মুন্না দেবনাথ।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং গ্রামের বিভিন্ন সংগঠনের সদস্য ও মহিলারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।সমাজে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কড়া পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয় এই মিছিলে।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top