News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রির অভিযোগ, কৈলাসহরে উত্তেজনা
Image

খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রির অভিযোগ, কৈলাসহরে উত্তেজনা

কৈলাসহর, ৫ মে: কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত জলাই গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের রাঁচি টিলা এলাকায় খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার দুই যুবক স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে খাসির মাংস বলে গরুর মাংস বিক্রি করছিলেন। অভিযুক্ত দুই যুবক হলেন মনসা মুন্ডা ও সুজিত ভূমিজ। তারা দুজনেই চা বাগান শ্রমিক পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাংস বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্প্রতি তাদের বিক্রি করা মাংস নিয়ে সন্দেহ দেখা দেয়।

মঙ্গলবার দুপুরে অভিযুক্তরা নিজেদের বাড়িতে মাংস কাটার সময় এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে ফেলেন বলে অভিযোগ। এরপর উত্তেজিত জনতা দুই যুবককে মারধর করে। খবর পেয়ে এলাকার সমাজসেবী অপু শীল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তারা গরুর মাংস বিক্রির বিষয়টি স্বীকার করেন।

এরপর উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তদের কান ধরে ওঠবস করান এবং মাথার চুল কেটে দেয়। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করেও প্রশ্ন উঠতে শুরু করেছে।

পাশাপাশি, অভিযুক্তদের সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কিনা, কতদিন ধরে এই কাজ চলছিল এবং মাংসের উৎস কী ছিল, তা নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির উপর প্রশাসনের নজর রয়েছে বলে জানা গেছে।

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top