News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে আতঙ্ক, নিয়ম ভেঙে ঘরোয়া এলপিজি সিলিন্ডার ব্যবহারের অভিযোগ
Image

তেলিয়ামুড়ায় গ্যাস সিলিন্ডার নিয়ে আতঙ্ক, নিয়ম ভেঙে ঘরোয়া এলপিজি সিলিন্ডার ব্যবহারের অভিযোগ

আগরতলা, ৫ মে : গোটা রাজ্যজুড়ে গ্যাস সিলিন্ডার নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং যোগান ঘাটতির কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এই অবস্থায় তেলিয়ামুড়াতেও একই চিত্র ধরা পড়ায় মহকুমা খাদ্য দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

প্রতিবেদনে উঠে এসেছে, প্রশাসনিক নির্দেশকে কার্যত উপেক্ষা করে তেলিয়ামুড়ার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের পরিবর্তে গৃহস্থালির (ডোমেস্টিক) গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। যা নিয়মবহির্ভূত এবং নিরাপত্তার দিক থেকেও উদ্বেগজনক।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা জানান, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং বাজারে সঙ্কটের কারণে তারা বাধ্য হয়েই ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করছেন। তাদের দাবি, এই পরিস্থিতিতে প্রশাসনের কোনও কার্যকর নজরদারি চোখে পড়ছে না।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে প্রশ্ন। অভিযোগ, এই গুরুতর সমস্যা মোকাবিলায় তাঁর পক্ষ থেকে কার্যত কোনও উদ্যোগই দেখা যাচ্ছে না।

এদিকে, গ্যাসের কালোবাজারি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ভোক্তাদের একাংশের দাবি, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের সক্রিয় ও কঠোর পদক্ষেপ জরুরি।

সচেতন মহলের মত, তেলিয়ামুড়াসহ গোটা অঞ্চলে গ্যাস সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে এবং কালোবাজারি রুখতে খাদ্য দপ্তরের কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি।

Releated Posts

নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি, প্রধান নির্বাচিত সিপিএমের সেলিনা বেগম

কৈলাসহর, ৫ আগস্ট: দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতা হারাল বিজেপি।…

ByByReshmi Debnath Aug 5, 2026

ঋণের প্রলোভনে ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, টাকা ফেরতের দাবিতে সন্তানদের নিয়ে থানায় ভুক্তভোগীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৫ আগস্ট: সহজ শর্তে বেশি পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্রমজীবী ও নিম্ন আয়ের…

ByByReshmi Debnath Aug 5, 2026

টানা দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন আগরতলার একাধিক এলাকা, চরম ভোগান্তিতে শহরবাসী

আগরতলা, ৫ আগস্ট: টানা প্রায় দু’ঘণ্টার ভারী বৃষ্টিতে বুধবার কার্যত জলমগ্ন হয়ে পড়ে রাজধানী আগরতলার একাধিক নিচু এলাকা।…

ByByReshmi Debnath Aug 5, 2026

নাগরিক অধিকারসহ ৯ দফা ইস্যুতে সপ্তাহব্যাপী গণআন্দোলনের সূচনা, সদর জেলা কংগ্রেসের গণঅবস্থান

আগরতলা, ৫ আগস্ট: নাগরিক অধিকার রক্ষা, সরকারি সম্পদ সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, মনরেগা, উন্নয়ন প্রকল্প, ভোটাধিকার…

ByByReshmi Debnath Aug 5, 2026
Scroll to Top