News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঠালিয়ায় বৃদ্ধ দম্পতির উপর ছেলের নির্যাতনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি
Image

কাঠালিয়ায় বৃদ্ধ দম্পতির উপর ছেলের নির্যাতনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি

কাঠালিয়া, ৫ মে : সামাজিক অবক্ষয়ের এক মর্মান্তিক অভিযোগ উঠে এসেছে কাঠালিয়া ব্লকের মাতারবাড়ি গ্রাম থেকে। প্রায় ৮০ বছর বয়সী সুনীল পাল এবং ৭০ বছর বয়সী হিরন বালা পাল নামের এক বৃদ্ধ দম্পতি তাঁদের একমাত্র ছেলের বিরুদ্ধে ধারাবাহিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।

অভিযোগ অনুযায়ী, দম্পতির এক ছেলে ও তিন মেয়ে। আর্থিক সংকটের মধ্যেও তিন মেয়ের বিয়ে দিয়েছেন তারা। একমাত্র ছেলে মনোরঞ্জন পালকে লালন-পালন করে বিয়ে দেওয়ার পর থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। বর্তমানে দম্পতি বার্ধক্য ভাতার উপর নির্ভরশীল এবং দৈনন্দিন খরচ ও চিকিৎসার জন্য ছেলের উপর নির্ভর করতে হয়।

কিন্তু অভিযোগ, ছেলে পেশায় অটোচালক হলেও প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে বাবা-মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। বিশেষ করে মা হিরন বালা পালের উপর নির্যাতনের মাত্রা বেশি বলে দাবি পরিবারের।

বৃদ্ধা মায়ের অভিযোগ, মাঝেমধ্যে রাতের বেলায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বাধ্য হয়ে তিনি লাঠির ভরসায় প্রায় আধা কিলোমিটার দূরে বালুছড়া পাড়ায় এক পরিচিতের বাড়িতে আশ্রয় নিয়ে রাত কাটান। এই ঘটনা গত তিন বছর ধরে নিয়মিত ঘটছে বলেও জানান তারা।

এ বিষয়ে যাত্রাপুর থানায় একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি বৃদ্ধ দম্পতির। নিরুপায় হয়ে তাঁরা সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরাও দুঃখ প্রকাশ করলেও কার্যকর কোনো সমাধান এখনও সামনে আসেনি। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে এই দম্পতির একটাই প্রশ্ন—কোথায় গিয়ে বাঁচবেন, কীভাবে কাটবে বাকি দিনগুলো?

এলাকাবাসীর দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে বৃদ্ধ দম্পতির নিরাপত্তা নিশ্চিত করুক এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক।

Releated Posts

ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: অবশেষে ডুম্বুর জলাশয় থেকে নিখোঁজ স্বাস্থ্যকর্মী জীবন চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশ্বকর্মা পূজার রাত থেকে…

ByByReshmi Debnath Sep 20, 2026

মাত্র ৬ দিন আগে কেনা বোলেরো পিকআপের চাকা খুলে নিয়ে গেল চোরের দল, সিধাইয়ে চাঞ্চল্য

আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাতের অন্ধকারে বাড়ির সামনে রাখা মাত্র ছয় দিন আগে কেনা নতুন বোলেরো পিকআপ গাড়ির চাকা…

ByByReshmi Debnath Sep 20, 2026

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top