নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ মে: এক আনন্দঘন বিয়ের অনুষ্ঠান মুহূর্তের মধ্যে পরিণত হলো শোকের আবহে। বৌভাতের দিনেই বাড়িতে এলো নববধূর মৃতদেহ। হৃদয়বিদারক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের পাগলী বাড়ি এলাকাজুড়ে।
ঘটনা রবিবার রাতের।
জানা যায়, এলাকার বাসিন্দা এবং টি এস আর-এ কর্মরত বুদ্ধ দেববর্মা তাঁর একমাত্র ছেলে খাপাং দেববর্মার বিয়ের জন্য প্রায় একশো জন আত্মীয়-স্বজন ও বরযাত্রী নিয়ে চেলিখলা এলাকায় কনের বাড়িতে যান। আনন্দ-উৎসবের মধ্যেই চলছিল বিয়ের সমস্ত আয়োজন।
একদিকে বরযাত্রীরা খাওয়া-দাওয়ায় ব্যস্ত, অন্যদিকে চলছিল বিয়ের মূল অনুষ্ঠান। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিয়ের মণ্ডপে মালাবদলের পর হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন নববধূ আয়ুশী দেববর্মা। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলেই হতবাক হয়ে পড়েন। তড়িঘড়ি করে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সোমবার দুপুরে রামনগর পাগলী বাড়িতে বৌভাত অনুষ্ঠানের আয়োজন ছিল। গোটা গ্রামের মানুষকে নিমন্ত্রণও করা হয়েছিল। কিন্তু আনন্দের সেই অনুষ্ঠান শোকসভায় পরিণত হয়। নববধূর মৃত্যুর খবরে গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
এই মর্মান্তিক ঘটনায় পরিবার-পরিজন থেকে শুরু করে আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কী কারণে নববধূর মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও চিকিৎসকদের প্রাথমিক অনুমান, আকস্মিক শারীরিক অসুস্থতার কারণেই এই মৃত্যু হয়ে থাকতে পারে।

বৌভাতের দিনেই বাড়িতে এলো নববধূর মৃতদেহ, শোক
Releated Posts
রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য
আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের…
বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ
আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…


















