News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনী ফল ঘোষণার পর সোনামুড়া ও কমলপুরে সিপিআই(এম) কার্যালয়ে হামলার অভিযোগ
Image

নির্বাচনী ফল ঘোষণার পর সোনামুড়া ও কমলপুরে সিপিআই(এম) কার্যালয়ে হামলার অভিযোগ


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মে: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ও ধর্মনগর উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার বিকেলে সোনামুড়া ও কমলপুরে সিপিআই(এম)-এর দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি এবং ত্রিপুরার ধর্মনগর উপনির্বাচনে বিজেপির সাফল্যের পর সোনামুড়ায় বিজেপির উদ্যোগে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

সিপিআইএম-এর অভিযোগ, বিজয় মিছিল শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করার পর সোনামুড়াস্থিত তাদের দলীয় কার্যালয়ের সামনে এসে উত্তেজনা সৃষ্টি করে। এরপর একদল দুষ্কৃতী কার্যালয়ে হামলা চালিয়ে দলীয় পতাকা ও বিভিন্ন প্রচারসামগ্রী ছিঁড়ে ফেলে এবং ভাঙচুরের চেষ্টা চালায়।

একই ধরনের অভিযোগ উঠেছে কমলপুর থেকেও। সেখানে বিজেপির বিজয় মিছিল চলাকালীন সিপিআইএম-এর দলীয় কার্যালয় লক্ষ্য করে বাজি ও পটকা ছোড়া হয় বলে অভিযোগ। এমনকি কার্যালয়ের ভিতরেও পটকা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি বাম শিবিরের।
ঘটনার পর সিপিআইএম নেতৃত্ব অভিযোগ করে জানায়, পাহাড়ে তিপ্রামথার রাজনৈতিক প্রভাবের সামনে বিজেপি দুর্বল হলেও সমতলে ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দলগুলির উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তারা এই ঘটনাকে গণতন্ত্রের পক্ষে অশনি সংকেত বলেও উল্লেখ করেছে।

অন্যদিকে, এই ঘটনায় এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, হামলা ও উত্তেজনার একাধিক ঘটনা ঘটলেও পুলিশকে সক্রিয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। ঘটনাগুলিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলিতে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে।

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top