News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী
Image

এক সপ্তাহ ধরে অন্ধকারে বাইল্যামুড়া, বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ৪ মে: জম্পুইজলা ব্লকের চিকনছড়া ভিলেজের বাইল্যামুড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। দীর্ঘ সাতদিন ধরে বিদ্যুতের দেখা না মেলায় কার্যত অন্ধকারে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান করা হয়নি। উল্টে দপ্তরের কর্মীরা নিজেদের দায়িত্ব একে অপরের উপর চাপিয়ে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ফলে সমস্যার সমাধান তো দূরের কথা, কবে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন স্থানীয়রা।

বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পড়ুয়া, বয়স্ক ও শিশুদের পরিবারগুলি। সন্ধ্যা নামলেই গোটা এলাকা অন্ধকারে ডুবে যাচ্ছে। মোবাইল চার্জ থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা, নিত্যপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার— সবকিছুই কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। এছাড়াও প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয়দের দাবি, এত দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পরেও প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের কোনো তৎপরতা চোখে পড়ছে না। দ্রুত বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন দেখার, প্রশাসন কবে সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বিজেপির সাংগঠনিক রদবদল, খোয়াই ও সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতির নাম ঘোষণা

আগরতলা, ১৮ জুন : ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের রাজ্য সভাপতি…

ByByReshmi Debnath Jun 19, 2026

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top