News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার
Image

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী ভিলেজের ২ নং ওয়ার্ডে। ঝড়ের তীব্রতায় মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে রবীন ত্রিপুরার কাঁচা বাড়ি। বর্তমানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চরম অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর রবীন ত্রিপুরার পরিবার। কালবৈশাখীর প্রবল দমকা হাওয়ায় বাড়ির টিনের ছাউনি উড়ে যায় এবং বাঁশের কাঠামো ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই বসবাসের অযোগ্য হয়ে পড়ে তাদের একমাত্র আশ্রয়স্থল।
ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের ভেতরেই ছিলেন। প্রাণে বেঁচে গেলেও এখন খোলা আকাশের নিচেই দিন কাটছে তাদের। বৃষ্টির আতঙ্কে রাত কাটছে চরম অনিশ্চয়তার মধ্যে। ছোট দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন রবীন ত্রিপুরা ও তাঁর স্ত্রী।

রবীন ত্রিপুরা জানান, বহু কষ্ট করে সামান্য উপার্জনের টাকায় এই ঘর তৈরি করেছিলেন। কিন্তু এক রাতের ঝড়েই সব শেষ হয়ে গেছে। বর্তমানে মাথা গোঁজার ঠাঁই না থাকায় পরিবার নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তিনি। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় এই পরিবারটি।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে সহানুভূতির সুর দেখা যায়। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য জরুরি ত্রাণ এবং ঘর নির্মাণে সহায়তার দাবি জানিয়েছেন।

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top