News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর উপনির্বাচনে বিজেপির এগিয়ে, জয় এখন সময়ের অপেক্ষা
Image

ধর্মনগর উপনির্বাচনে বিজেপির এগিয়ে, জয় এখন সময়ের অপেক্ষা

আগরতলা, ৪ মে : ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বহুল প্রতীক্ষিত ভোট গণনা শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনা ও কৌতূহল। সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্যে ইভিএম গণনা শুরু হয়েছে, যেখানে মোট ১৪টি টেবিলে একযোগে চলছে ভোট গণনার কাজ। প্রতিটি টেবিলে উপস্থিত রয়েছেন নির্বাচন কর্মী ও প্রার্থীদের প্রতিনিধিরা, যাতে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকে।

গণনা কেন্দ্রের বাইরে প্রশাসনের তরফে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। একইসঙ্গে রাজনৈতিক দলগুলির কর্মী-সমর্থকদের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে প্রবল উৎসাহ ও টানটান উত্তেজনা।

এদিকে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি পেয়েছে ১২,৬৬৯ ভোট, যেখানে ভারতীয় জাতীয় কংগ্রেস (কংগ্রেস) পেয়েছে ৩,৮৭৬ ভোট এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআই) পেয়েছে ২,৫৭৪ ভোট। পাশাপাশি এসইউসিআই পেয়েছে ১২৫ ভোট, আমরা বাঙালি পেয়েছে ১৩৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৬০ ভোট। সব মিলিয়ে এই মুহূর্তে বিজেপি প্রার্থী ৮,৭৯৩ ভোটের বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top