News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে
Image

গরম তেলে দগ্ধ শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেলস্টেশনে ফেলে যাওয়ার অভিযোগ, ক্ষোভ সাব্রুমে

 সাব্রুম, ৩ মে: সাব্রুমে এক মিষ্টির দোকানের শ্রমিককে নিয়ে মালিকের অমানবিক আচরণের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গরম তেলে পড়ে গুরুতরভাবে দগ্ধ হওয়া এক শ্রমিককে হাসপাতালে না নিয়ে রেল স্টেশনে ফেলে চলে যাওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিকের বিরুদ্ধে।

জানা যায়, সাব্রুম এলাকার এক মিষ্টির ব্যবসায়ী প্রদীপের দোকানে দীর্ঘদিন ধরে কারিগর হিসেবে কাজ করতেন সঞ্জয় কুমার। অভিযোগ, কাজ করার সময় হঠাৎ করে তিনি গরম তেলের কড়াইয়ে পড়ে গুরুতরভাবে দগ্ধ হন। কিন্তু তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে দোকান মালিক তাকে সাবরুম রেল স্টেশনে ফেলে রেখে চলে যান বলে অভিযোগ।

পরে স্থানীয় কয়েকজন যুবক বিষয়টি জানতে পেরে গুরুতর আহত অবস্থায় সঞ্জয় কুমারকে উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের একাংশ অভিযুক্ত দোকান মালিকের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top