News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের
Image

ধর্মনগর উপনির্বাচনের গণনা ঘিরে কড়া নিরাপত্তা, প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের

ধর্মনগর, ৩ মে: ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাকে ঘিরে চরম তৎপরতা শুরু হয়েছে উত্তর জেলাজুড়ে। আগামীকাল ৪ মে অনুষ্ঠিত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ উপনির্বাচনের ভোট গণনা। ফল ঘোষণাকে সামনে রেখে ধর্মনগরে এখন টানটান উত্তেজনার পরিবেশ বিরাজ করছে।

ভোট গণনা যাতে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভোট গণনার আগের দিন রবিবার গণনা কেন্দ্র পরিদর্শনে আসেন উত্তর রেঞ্জের ডিআইজি। তিনি গোটা গণনা কেন্দ্র ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতি খতিয়ে দেখেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণনা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে বি এম এস এস-এর ১৬৩ ধারা জারি করা হয়েছে। এই নির্দেশ আগামীকাল সকাল ৬টা থেকে কার্যকর হবে। পাশাপাশি গণনা কেন্দ্রের বাইরে রাখা হবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে পুলিশের কড়া নজরদারি এবং চলবে নিয়মিত মোবাইল পেট্রোলিং।

প্রশাসনের এই তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যেও আস্থার পরিবেশ তৈরি হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।
এখন নজর আগামীকালের ফলাফলের দিকে। ধর্মনগরের এই হাই-ভোল্টেজ উপনির্বাচনে শেষ পর্যন্ত কার মাথায় ওঠে জয়ের মুকুট, সেটাই দেখার।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top