News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গভীর রাতে দুর্গম এলাকায় পুলিশের অভিযান, ৩৬ কেজি শুকনো গাঁজাসহ আটক এক
Image

গভীর রাতে দুর্গম এলাকায় পুলিশের অভিযান, ৩৬ কেজি শুকনো গাঁজাসহ আটক এক

আগরতলা, ৩ মে: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ। ঘটনায় নির্মল ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার সকালে একান্ত সাক্ষাৎকারে যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, শনিবার সন্ধ্যায় খবর আসে যে কলাছড়া গ্রামের পূর্বাংশে নির্মল ত্রিপুরার বাড়িতে বস্তাবন্দী অবস্থায় বিপুল পরিমাণ শুকনো গাঁজা মজুত রয়েছে। খবর পাওয়ার পর ওসি নিজে সাব-ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ, সাব-ইন্সপেক্টর অমরকিশোর দেববর্মা, এএসআই কাফুরাই দেববর্মা সহ অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে রাতের অভিযানে বের হন।

পুলিশ সূত্রে জানা যায়, এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি রেখে হেঁটে অভিযানে যেতে হয়। রাত প্রায় বারোটার পর অভিযুক্তের বাড়িতে পৌঁছে তল্লাশি চালানো হয়। তখন নির্মল ত্রিপুরাকে ঘুমন্ত অবস্থায় ডেকে তোলা হয়। পরে ঘর তল্লাশি করে প্লাস্টিকের তিনটি বস্তায় ভরা মোট ৩৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

অভিযুক্তকে আটক করে রাত প্রায় ১টা নাগাদ যাত্রাপুর থানায় নিয়ে আসা হয়। ওসি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং রবিবারই তাকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, যে এলাকায় এই অভিযান চালানো হয়েছে তা যাত্রাপুর থানা এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে অবস্থিত কলাছড়া গ্রামের দুর্গম অংশ। থলিবাড়ি ও মনাই পাথর এডিসি ভিলেজের মধ্যবর্তী এই বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ উপজাতি অধ্যুষিত এবং দিনের বেলাতেও সেখানে যাতায়াত অনেকের কাছে ঝুঁকিপূর্ণ বলে স্থানীয়দের দাবি।

Releated Posts

পুলিশ অভিযানে দুই চোর আটক, উদ্ধার ৯ গ্রাম স্বর্ণের চেইন

আগরতলা, ৩ মে: রাজধানীর ভিটারবন এলাকায় যৌথ অভিযানে দুই চোরকে আটক করল রামনগর ফাঁড়ি ও পশ্চিম থানার পুলিশ।…

ByByReshmi Debnath May 3, 2026

৮ দফা দাবিতে অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের গণঅবস্থান

আগরতলা, ৩ মে: ত্রিপুরা অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়নের উদ্যোগে রবিবার আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় ৮ দফা দাবিকে…

ByByReshmi Debnath May 3, 2026

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের মৃতদেহ, শোকের ছায়া এলাকায়

আগরতলা, ৩ মে: অবশেষে টানা তিন দিনের অভিযানের পর নদী থেকে উদ্ধার করা হল রাকেশ শীলের মৃতদেহ। রবিবার…

ByByReshmi Debnath May 3, 2026

ডিডিও’র সই জাল করে সরকারি টাকা আত্মসাৎ, আটক বায়ো ডাইভারসিটি অফিসের কর্মী

আগরতলা, ৩ মে: বায়ো ডাইভারসিটি বোর্ডের গোর্খাবস্তি অফিসে কর্মরত মাল্টি টাস্ক স্টাফ সুরজিৎ চক্রবর্তীকে আটক করেছে নিউ ক্যাপিটাল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top