News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৮ দফা দাবিতে অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের গণঅবস্থান
Image

৮ দফা দাবিতে অঙ্গনওয়াড়ী কর্মী-সহায়িকাদের গণঅবস্থান

আগরতলা, ৩ মে: ত্রিপুরা অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স এন্ড হেলপার্স ইউনিয়নের উদ্যোগে রবিবার আগরতলার প্যারাডাইস চৌমুহনী এলাকায় ৮ দফা দাবিকে সামনে রেখে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেন রাজ্যের বিভিন্ন এলাকার অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা।

গণঅবস্থান থেকে আন্দোলনকারীরা দাবি তোলেন, রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের অবিলম্বে নিয়মিত করতে হবে। পাশাপাশি অঙ্গনওয়াড়ী কর্মীদের ন্যূনতম মাসিক বেতন ৪১ হাজার টাকা এবং সহায়িকাদের ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।
এছাড়াও কর্মী ও সহায়িকাদের জন্য গ্র্যাচুয়িটি ও পেনশনের ব্যবস্থা চালুর দাবি তোলা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বল্প পারিশ্রমিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

সংগঠনের পক্ষ থেকে আরও দাবি জানানো হয়, রাজ্যের কোনও অঙ্গনওয়াড়ী কেন্দ্র বন্ধ করা যাবে না। শিশুদের স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা সংক্রান্ত সমস্ত সরকারি কর্মসূচি অঙ্গনওয়াড়ী কেন্দ্রের মাধ্যমেই পরিচালনা করতে হবে বলে তারা জানান।

গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত বক্তারা দ্রুত দাবিগুলি পূরণের জন্য রাজ্য সরকারের কাছে আহ্বান জানান। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top