News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডিডিও’র সই জাল করে সরকারি টাকা আত্মসাৎ, আটক বায়ো ডাইভারসিটি অফিসের কর্মী
Image

ডিডিও’র সই জাল করে সরকারি টাকা আত্মসাৎ, আটক বায়ো ডাইভারসিটি অফিসের কর্মী

আগরতলা, ৩ মে: বায়ো ডাইভারসিটি বোর্ডের গোর্খাবস্তি অফিসে কর্মরত মাল্টি টাস্ক স্টাফ সুরজিৎ চক্রবর্তীকে আটক করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, অফিসের ডিডিও দাসু চাকমার স্বাক্ষর জাল করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

প্রাথমিকভাবে আত্মসাতের পরিমাণ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বলে জানা গেলেও, তদন্তকারী পুলিশের অনুমান এই টাকার অঙ্ক ২০ থেকে ২৫ লক্ষ টাকাও হতে পারে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, সরকারি আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু অসঙ্গতি সামনে আসার পরই বিষয়টি নজরে আসে। এরপরই অভিযোগ দায়ের করা হলে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ অভিযুক্ত কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top